বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
শিরোনাম
সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের পাওয়ার্ড বাই স্পন্সর ওয়ালটন ফ্যান করপোরেট গভর্ন্যান্স অডিটে অস্বাস্থ্যকর ফি প্রতিযোগিতা - ফি নির্ধারণে নীতিমালা জরুরি, কম ফি নয়-মানসম্মত নিরীক্ষাই হোক প্রতিযোগিতার ভিত্তি একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা স্ন্যাপড্রাগন প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি পুঁজিবাজারে বন্ধ বিও হিসাব চালুর সিদ্ধান্তকে বিএসইসিকে ধন্যবাদ জানাল ডিবিএ ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম ‘মুক্ত পে’ চালু করল বাংলালিংক সিরাজগঞ্জে ১০৩টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার ইসলামী ব্যাংকের ৩টি নতুন বৈদেশিক মুদ্রা হিসাব উদ্বোধন বাংলাদেশ ব্যাংক ও সম্মিলিত ইসলামী ব্যাংকের মধ্যে চুক্তি স্বাক্ষর
advertisement
সারাদেশ

সিরাজগঞ্জয় সেচ পাম্প চালাতে গিয়ে বিদ্যুৎস্পর্শে যুবকের মৃত্যু

সেলিম রেজা সিরাজগঞ্জ প্রতিনিধি:  সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সেচ পাম্প চালাতে গিয়ে বিদ্যুৎ স্পর্শে আব্দুল মমিন (৩০) নামে এক যুবক মারা গেছেন। আজ শনিবার (৪ মার্চ) বেলা ১১টায় উপজেলার বড়হর ইউনিয়নের দুর্গাপুর তেতুলিয়া গ্রামের মাঠে এ ঘটনা ঘটে। আব্দুল মমিন ওই গ্রামের আব্দুর রশিদের ছেলে।,

বড়হর ইউনিয়ন পরিষদের সদস্য মোফাজ্জল হোসেন বলেন, সকালে আব্দুল মমিন তাদের জমিতে পানি দিতে গিয়ে সেচ পাম্পের বৈদ্যুতিক তারে জড়িয়ে মারা যান। স্থানীয় বাজারে ডাক্তারের কাছে নেয়া হলে ডাক্তার ঘটনার সময়ই তার মৃত্যু হয়েছে বলে জানান।,

এ ব্যাপারে উল্লাপাড়া মডেল থানার ডিউটি অফিসার মোতাহার আলী জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধারের করে পরিবারের পরিবারের নিকট হস্তান্তর করেছে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ