বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
শিরোনাম
সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের পাওয়ার্ড বাই স্পন্সর ওয়ালটন ফ্যান করপোরেট গভর্ন্যান্স অডিটে অস্বাস্থ্যকর ফি প্রতিযোগিতা - ফি নির্ধারণে নীতিমালা জরুরি, কম ফি নয়-মানসম্মত নিরীক্ষাই হোক প্রতিযোগিতার ভিত্তি একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা স্ন্যাপড্রাগন প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি পুঁজিবাজারে বন্ধ বিও হিসাব চালুর সিদ্ধান্তকে বিএসইসিকে ধন্যবাদ জানাল ডিবিএ ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম ‘মুক্ত পে’ চালু করল বাংলালিংক সিরাজগঞ্জে ১০৩টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার ইসলামী ব্যাংকের ৩টি নতুন বৈদেশিক মুদ্রা হিসাব উদ্বোধন বাংলাদেশ ব্যাংক ও সম্মিলিত ইসলামী ব্যাংকের মধ্যে চুক্তি স্বাক্ষর
advertisement
সারাদেশ

ক্রিড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরষ্কার বিতরণকালে ডিসি পত্নী মেহেনাজ খান

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা প্রদীপন মাধ্যমিক বিদ্যাপীঠে বার্ষিক মেধাভিত্তিক ফলাফল, ক্রিড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে। শনিবার৷ সকাল সাড়ে ১০ টায় বিদ্যালয় প্রাঙ্গনে জাতীয় ও ক্রিড়া পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে এ অনুষ্ঠানের সুচনা করা হয়। জাতীয় সঙ্গীতের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক পত্নী মেহেনাজ খান বাঁধন ও ক্রিড়া পতাকা উত্তোলন করেন অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) আরাফাত রহমান।

উদ্বোধনের পর বিদ্যালয় প্রাঙ্গনে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রদীপন মাধ্যমিক বিদ্যাপীঠের অধ্যক্ষ শাহাবুদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক পত্নী মেহেনাজ খান বাঁধন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমার খুব ভালো লাগে স্কুলটি। এখানে আসার পর ভালো একটি প্রতিষ্ঠান খুজছিলাম। জানতে পারলাম, শিশুদের জন্য এই প্রতিষ্ঠানটি সবথেকে ভলো। আমার মেয়ে এখানে পড়ে। সব বাচ্চাকে ভালো হাতের লেখা শেখানো হয়। ছোট ছোট সব বাচ্চার হাতের লেখা সুন্দর।

তিনি আরও বলেন, প্রত্যেকটা ক্লাস রুমকে সুন্দর করে সাজানো হয়েছে। সুন্দর পরিবেশ। বাচ্চারা শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক ইভেন্টে ভালো করতে হবে। খেলাধুলা করতে হবে। শিক্ষার পাশাপাশি নিজেদের কাজ নিজেরা করা, এটা শেখাতে হবে। উন্নত বিশ্ব তাই করে। দলবদ্ধভাবে স্কুল পরিষ্কার রাখতে হবে। বাচ্চাদের ছোট থেকে সব কিছু শেখাতে হবে। নৈতিক শিক্ষা দেয়ার ব্যবস্থা করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আরাফাত রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আনিসুজ্জামান, চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পত্নী রুবাইয়া মোস্তফা সিনথিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পত্নী নাহিদ হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মমতাজ বেগম, উপজেলা নির্বাহী অফিসার পত্নী আফরোজা মুন্নি, সহকারী কমিশনার নূর পেয়ারা বেগম, নাইমা জাহান সুমাইয়া, নজরুল ইসলাম, সাইফুল ইসলাম সাইফ।
এ সময় আরও বক্তব্য রাখেন, প্রদীপন মাধ্যমিক বিদ্যাপীঠের সাবেক অধ্যক্ষ নূরে আলম মোর্শেদা।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ