বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
শিরোনাম
সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের পাওয়ার্ড বাই স্পন্সর ওয়ালটন ফ্যান করপোরেট গভর্ন্যান্স অডিটে অস্বাস্থ্যকর ফি প্রতিযোগিতা - ফি নির্ধারণে নীতিমালা জরুরি, কম ফি নয়-মানসম্মত নিরীক্ষাই হোক প্রতিযোগিতার ভিত্তি একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা স্ন্যাপড্রাগন প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি পুঁজিবাজারে বন্ধ বিও হিসাব চালুর সিদ্ধান্তকে বিএসইসিকে ধন্যবাদ জানাল ডিবিএ ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম ‘মুক্ত পে’ চালু করল বাংলালিংক সিরাজগঞ্জে ১০৩টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার ইসলামী ব্যাংকের ৩টি নতুন বৈদেশিক মুদ্রা হিসাব উদ্বোধন বাংলাদেশ ব্যাংক ও সম্মিলিত ইসলামী ব্যাংকের মধ্যে চুক্তি স্বাক্ষর
advertisement
সারাদেশ

গাজীপুরে সাংবাদিকের উপর হামলায় মানববন্ধন ও প্রতিবাদ মিছিল

গাজীপুর প্রতিনিধি : গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা একটি বিরোধপূর্ণ মাছের প্রজেক্ট ও বাঁধ পরিদর্শনে সাংবাদিকদের নিয়ে যাওয়ার পর ঘটনাস্থলে সাংবাদিকের উপর বাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমানের নেতৃত্বে বর্বরোচিত সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও তাদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

কাপাসিয়া উপজেলা প্রেসক্লাব ও কাপাসিয়া প্রেস কমিউনিটি উদ্যোগে আজ শনিবার সকালে প্রেস ক্লাবের সামনে প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি সঞ্জীব রবি দাশের সভাপতিত্বে সাধারণ সম্পাদক শামসুল হক লিটনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাংবাদিক ক্লাবের সংগঠনিক সম্পাদক আতিকুর রহমান, সাংবাদিক নেতা মুছা খান সাংবাদিক, বেলায়েত হোসেন শামীম, সাংবাদিক কামাল হোসেন সহ আরো অনেকে।

এ সময় তারা অবিলম্বে হামলাকারীর চেয়ারম্যান হাবিবুর রহমান খান ও তার সহযোগীদের গ্রেপ্তার করে স্বাস্থ্যের ব্যবস্থা করার পাশাপাশি বিভাগীয় ব্যবস্থা নেয়ার দাবি জানান। গত বৃহস্পতিবার (২ মার্চ) সাংবাদিকদের উপর হামলা হয়েছে। এসময় একাত্তর টিভি ও দৈনিক মানবজমিন পত্রিকার গাজীপুরে স্টাফ রিপোর্টার ইকবাল আহমদ সরকার, আর টিভির গাজীপুরের স্টাফ রিপোর্টার আজহারুল হক ও মানবকণ্ঠ পত্রিকার গাজীপুর প্রতিনিধি শামসুল হক ভুঁইয়াসহ কয়েকজন আহত হয়েছেন।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ