মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
শিরোনাম
এনআরবিসি আল-আমিন ইসলামিক ব্যাংকিং উইন্ডোর ডিজিটাল দানবক্স সেবা চালু খারে পড়ে ছিল অজ্ঞাত যুবকের বস্তাবন্দী গলাকাটা লাশ ১৬ মার্চ আইডিএলসি ফাইন্যান্সের পর্ষদ সভা ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী: - প্রথম ধাপে পাচ্ছেন সাড়ে ৩৭ হাজার নারী খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প ঝিনাইদহে তেল পাম্প ভাঙচুর ও বাসে আগুন: - বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৭ নেতা গ্রেফতার বেনাপোল স্থলবন্দরে কোটি টাকার পাট বীজ আটক পাইপলাইনে ভারত থেকে আসছে ৫ হাজার মেট্রিক টন ডিজেল উজবেকিস্তানের কাছে বড় হারে এশিয়ান কাপ শেষ বাংলাদেশের নেপালে সফল ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য প্রধানমন্ত্রীর অভিনন্দন
সারাদেশ

ফরিদপুরে ট্রাকের ধাক্কায় একই পরিবারের ৩ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ট্রাকের সাথে প্রাইভেটকারের ধাক্কায় একই পরিবারের ৩ জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন কমপক্ষে ছয়জন।

নিহতরা হলেন- ভাঙ্গার আতাদী গ্রামের লাবনী আক্তার (৩৮), তার মেয়ে সুরাইয়া (১৭) ও জয়নাব (৩)।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের চান্দ্রা ইউনিয়নের সুয়াদি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শিবচর হাইওয়ে থানা পুলিশ জানায়, সকালে পৌনে আটটার দিকে ঢাকা থেকে ভাঙাগামী একটি প্রাইভেটকার একই দিকে যাওয়া একটি ট্রাকের পেছন দিকে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটির সামনের অংশ ট্রাকের পেছনে ঢুকে দুমড়ে-মুচড়ে যায়। এসময় ঘটনাস্থলে প্রাইভেটকারের যাত্রী লাবনী আক্তার মারা যায়। মারাত্বক আহত অবস্থায় লাবনী আক্তারের দুই মেয়ে সুরাইয়া ও জয়নাবকে স্থানীয় ভাঙা হাসপাতালে নেওয়া হয়। পরে তাদের ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেবার পথে তারা মারা যায়।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু নাইম এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, নিহতদের গ্রামের বাড়ি ফরিদপুরের ভাঙ্গা উপজেলায়। একজন ঘটনাস্থলে, আরেকজন ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও অপরজন ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়। এসময় আরও ছয়জন আহত হন। নিহতদের মরদেহ ফরিদপুরের বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।।

আরও পড়ুন:

সিরাজগঞ্জে চলন্ত ট্রেনে বাসের ধাক্কায় নিহত ১,আহত ২৫

এই সম্পর্কিত আরো

এনআরবিসি আল-আমিন ইসলামিক ব্যাংকিং উইন্ডোর ডিজিটাল দানবক্স সেবা চালু

খারে পড়ে ছিল অজ্ঞাত যুবকের বস্তাবন্দী গলাকাটা লাশ

১৬ মার্চ আইডিএলসি ফাইন্যান্সের পর্ষদ সভা

‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী: প্রথম ধাপে পাচ্ছেন সাড়ে ৩৭ হাজার নারী

খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

ঝিনাইদহে তেল পাম্প ভাঙচুর ও বাসে আগুন: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৭ নেতা গ্রেফতার

বেনাপোল স্থলবন্দরে কোটি টাকার পাট বীজ আটক

পাইপলাইনে ভারত থেকে আসছে ৫ হাজার মেট্রিক টন ডিজেল

উজবেকিস্তানের কাছে বড় হারে এশিয়ান কাপ শেষ বাংলাদেশের

নেপালে সফল ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য প্রধানমন্ত্রীর অভিনন্দন