বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
শিরোনাম
সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের পাওয়ার্ড বাই স্পন্সর ওয়ালটন ফ্যান করপোরেট গভর্ন্যান্স অডিটে অস্বাস্থ্যকর ফি প্রতিযোগিতা - ফি নির্ধারণে নীতিমালা জরুরি, কম ফি নয়-মানসম্মত নিরীক্ষাই হোক প্রতিযোগিতার ভিত্তি একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা স্ন্যাপড্রাগন প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি পুঁজিবাজারে বন্ধ বিও হিসাব চালুর সিদ্ধান্তকে বিএসইসিকে ধন্যবাদ জানাল ডিবিএ ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম ‘মুক্ত পে’ চালু করল বাংলালিংক সিরাজগঞ্জে ১০৩টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার ইসলামী ব্যাংকের ৩টি নতুন বৈদেশিক মুদ্রা হিসাব উদ্বোধন বাংলাদেশ ব্যাংক ও সম্মিলিত ইসলামী ব্যাংকের মধ্যে চুক্তি স্বাক্ষর
advertisement
সারাদেশ

৩ দিন বন্ধ থাকবে সায়েদাবাদ রেল ক্রসিং

নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতুতে রেল সংযোগ কাজের জন্য রাজধানীর সায়েদাবাদ রেলওয়ে লেভেল ক্রসিং তিনদিন বন্ধ রাখার ঘোষণা দিয়েছে রেলপথ মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (২ মার্চ) রেলপথ মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য অফিসার শরিফুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

শরিফুল আলম বলেন, পদ্মা সেতুতে রেল সংযোগ দেওয়ার জন্য কাজের সুবিধার্থে বৃহস্পতিবার (২ মার্চ) মধ্যরাত থেকে রোববার (৫ মার্চ) ভোর ৬টা পর্যন্ত সায়েদাবাদ রেলওয়ে লেভেল ক্রসিং সাময়িকভাবে সড়ক যান চলাচলের জন্য বন্ধ থাকবে।

রেলপথ মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেয়া এক বিজ্ঞপ্তিতে এ সময়ে জনগণকে বিকল্প সড়ক ব্যবহারের জন্য অনুরোধ করা হয়েছে। সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে রেলপথ মন্ত্রণালয়।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ