বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
শিরোনাম
সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের পাওয়ার্ড বাই স্পন্সর ওয়ালটন ফ্যান করপোরেট গভর্ন্যান্স অডিটে অস্বাস্থ্যকর ফি প্রতিযোগিতা - ফি নির্ধারণে নীতিমালা জরুরি, কম ফি নয়-মানসম্মত নিরীক্ষাই হোক প্রতিযোগিতার ভিত্তি একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা স্ন্যাপড্রাগন প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি পুঁজিবাজারে বন্ধ বিও হিসাব চালুর সিদ্ধান্তকে বিএসইসিকে ধন্যবাদ জানাল ডিবিএ ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম ‘মুক্ত পে’ চালু করল বাংলালিংক সিরাজগঞ্জে ১০৩টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার ইসলামী ব্যাংকের ৩টি নতুন বৈদেশিক মুদ্রা হিসাব উদ্বোধন বাংলাদেশ ব্যাংক ও সম্মিলিত ইসলামী ব্যাংকের মধ্যে চুক্তি স্বাক্ষর
advertisement
সারাদেশ

গলাচিপায় জাতির পিতা বঙ্গবন্ধু স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

মোঃ হাফিজ গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: উত্তাল অগ্নিচারা মার্চ এবং বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস কে যুবকদের ক্রীড়ায় উৎসাহিত করার লক্ষ্যে, পটুয়াখালী -১১৩(৩ )আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব এস এম শাহজাদা উপজেলা ব্যাপী ফুটবল টুর্নামেন্টের খেলা গলাচিপা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে বৃহস্পতিবার বেলা তিনটায় আনন্দ উদ্দীপনায় প্রধান অতিথি হিসেবে খেলার উদ্বোধন করেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার ও ক্রীড়া সংস্থার সভাপতি মোঃ মহিউদ্দিন আল হেলাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মু.সাহিন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক সন্তোষ কুমার দে, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটু, অফিসার ইনচার্জ শোনিত কুমার গায়েন। এছাড়া স্থানীয় আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ সহ সরকারি কর্মকর্তা, সুধী ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী খেলায় ডাকুয়া একাদশ বনাম রতনদি তালতলী ইউনিয়ন পরিষদ একাদশ অংশগ্রহণ করে। এই টুর্নামেন্টে ১২টি ইউনিয়ন,একটি পৌরসভা, ডিগ্রী কলেজ, বণিক সমিতি সহ ১৬ টি দল অংশ নেবে। প্রথম পর্বের খেলা গুলি বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের মাঠে অনুষ্ঠিত হবে। খেলার সার্বিক দায়িত্বে ছিলেন, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবু বকর শিবলী। শত শত ক্রীড়া মোদী দর্শকরা খেলা উপভোগ করে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ