বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
শিরোনাম
সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের পাওয়ার্ড বাই স্পন্সর ওয়ালটন ফ্যান করপোরেট গভর্ন্যান্স অডিটে অস্বাস্থ্যকর ফি প্রতিযোগিতা - ফি নির্ধারণে নীতিমালা জরুরি, কম ফি নয়-মানসম্মত নিরীক্ষাই হোক প্রতিযোগিতার ভিত্তি একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা স্ন্যাপড্রাগন প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি পুঁজিবাজারে বন্ধ বিও হিসাব চালুর সিদ্ধান্তকে বিএসইসিকে ধন্যবাদ জানাল ডিবিএ ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম ‘মুক্ত পে’ চালু করল বাংলালিংক সিরাজগঞ্জে ১০৩টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার ইসলামী ব্যাংকের ৩টি নতুন বৈদেশিক মুদ্রা হিসাব উদ্বোধন বাংলাদেশ ব্যাংক ও সম্মিলিত ইসলামী ব্যাংকের মধ্যে চুক্তি স্বাক্ষর
advertisement
সারাদেশ

সাতক্ষীরায় জাতীয় ভোটার দিবস পালিত

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি: “ভোটার হব নিয়ম মেনে ভোট দিব যোগ্যজনে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। 

বৃহস্পতিবার (২ মার্চ) সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা জেলা নির্বাচন অফিস চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষ করে জেলা নির্বাচন অফিস চত্বর এসে শেষ হয়।

পরে সেখানে সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির প্রধান অতিথি হিসেবে দিবসটি উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র‍্যালী, বেলুন-ফেস্টুন উড়িয়ে ও ফিতা কেটে ভোটার দিবসের শুভ উদ্বোধন করেন। 

এ সময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা নির্বাচন অফিসার ফরাজি বেনজির আহমেদ, সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা প্রমূখ।

বাংলাদেশে গণতন্ত্রের পদযাত্রায় নতুন একটি সংযোজন হচ্ছে জাতীয় ভোটার দিবস। ২০১৩ সালে সার্কভুক্ত দেশগুলোর নির্বাচন বিষয়ক সংগঠন ফেমবোসার চতুর্থ সভার সিদ্ধান্ত মোতাবেক সদস্য দেশগুলো জাতীয়ভাবে ভোটার দিবস পালনের সিদ্ধান্ত গ্রহণ করে।

নির্বাচন কমিশনের তথ্য মতে ২০২২ সালের ভোটার তালিকা হালনাগাদের চুড়ান্ত ভোটার সংখ্যা অনুযায়ী দেশে মোট ভোটারের সংখ্যা ১১ কোটি ৯১ লাখ ৫১ হাজার ৪৪০ জন।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ