বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
শিরোনাম
সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের পাওয়ার্ড বাই স্পন্সর ওয়ালটন ফ্যান করপোরেট গভর্ন্যান্স অডিটে অস্বাস্থ্যকর ফি প্রতিযোগিতা - ফি নির্ধারণে নীতিমালা জরুরি, কম ফি নয়-মানসম্মত নিরীক্ষাই হোক প্রতিযোগিতার ভিত্তি একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা স্ন্যাপড্রাগন প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি পুঁজিবাজারে বন্ধ বিও হিসাব চালুর সিদ্ধান্তকে বিএসইসিকে ধন্যবাদ জানাল ডিবিএ ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম ‘মুক্ত পে’ চালু করল বাংলালিংক সিরাজগঞ্জে ১০৩টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার ইসলামী ব্যাংকের ৩টি নতুন বৈদেশিক মুদ্রা হিসাব উদ্বোধন বাংলাদেশ ব্যাংক ও সম্মিলিত ইসলামী ব্যাংকের মধ্যে চুক্তি স্বাক্ষর
advertisement
সারাদেশ

গলাচিপায় বিটিএফ স্কুলের ৫ম শ্রেণীর বৃত্তি পরীক্ষায় শতভাগ বৃত্তি লাভ

মোঃ হাফিজ গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি:গলাচিপা উপজেলা প্রশাসন পরিচালিত বাংলাদেশ- তুরস্ক ফ্রেন্ডশীপ স্কুল(প্রাইভেট) ২০২২ ইং- শিক্ষাবর্ষে পঞ্চম শ্রেণীর প্রাথমিক বৃত্তি পরীক্ষায় শতভাগ বৃত্তি অর্জনে বরিশাল বিভাগে বিরাট সাফল্য অর্জন করেছে। স্কুল থেকে ১১ জন ছাত্রী ও ৯ জন ছাত্র শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। গতকাল বুধবার বৃত্তি পরীক্ষার ফলাফল ঘোষণা হওয়ার পর স্কুলের শিক্ষার্থী, শিক্ষক মন্ডলী, পরিচালনা পর্ষদ ও অভিভাবকরা আনন্দ উল্লাস করে। পরে শিক্ষার্থীরা স্কুলের অধ্যক্ষ ডা. জান্নাতুল নাঈম আইভি সহ শিক্ষকদের প্রতি শ্রদ্ধা প্রকাশ করে। স্কুলের ভালো ফলাফলে স্কুলের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন আল হেলাল বলেন, ভালো লেখাপড়া, শিক্ষকদের দায়িত্বশীলতা ও শিক্ষার্থীদের অধ্যবসায়ই এই সাফল্য। এই অবদানের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কৃতজ্ঞতা ও শুভেচ্ছা প্রকাশ করে। এছাড়াও স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি ও বিশিষ্ট শিক্ষাবিদ, বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রণালয় সচিব, আবুল কাশেম মোঃ মহিউদ্দিন ও তার সহধর্মিনী সেলিনা মহিউদ্দিন শিক্ষার্থী, শিক্ষক মন্ডলী ও পরিচালনা পর্ষদ কে ধন্যবাদ কৃতজ্ঞতা প্রকাশ করে। উল্লেখ্য ২০০৮ সালের ২রা জানুয়ারি শিশুদের উন্নত শিক্ষার জন্য দক্ষ শিক্ষক নিয়োগ করে স্কুলের কার্যক্রম শুরু করে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ