সোমবার, ২২ জুন ২০২৬
সোমবার, ২২ জুন ২০২৬
শিরোনাম
মালয়েশিয়া সফর শেষে চীনের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী - শ্রমবাজার ও দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন প্রধানমন্ত্রীর ভালোবাসার প্রধান বিষয়বস্তু হচ্ছে শিক্ষা: শিক্ষামন্ত্রী পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্টারমার ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ অস্ট্রিয়ার মুখোমুখি বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা - পরিসংখ্যান ও সমীকরণে কে এগিয়ে? মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করার আহ্বান প্রধানমন্ত্রীর এনসিসি ব্যাংকের শরী‘আহ্ সুপারভাইজরি কমিটির ১০তম সভা অনুষ্ঠিত টানা ২ দফা কমার পর ফের বাড়লো স্বর্ণের দাম বাংলাদেশি কর্মীদের শ্রমবাজার খুলতে মালয়েশিয়ার সঙ্গে তারেক রহমানের আলোচনা শার্শায় ইয়াবাসহ যুবক আটক
advertisement
সারাদেশ

সিরাজগঞ্জ বেলকুচিতে ৩৮ লক্ষ টাকার হেরোইনসহ ৩ জন আটক

সেলিম রেজা সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের বেলকুচিতে ৩৮ লক্ষ টাকার হেরোইনসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যার-১২। গনমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়- ২৭ই ফেব্রুয়ারী সোমবার সকাল ১০.৪৫ টায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব ১২’র স্পেশাল কোম্পানির চৌকষ অভিযানিক দল সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানাধীন গাবগাছি সাকিনস্থ হাজী মোঃ আঃ সাত্তার শেখ এর বাড়ীর সামনে পাকা রাস্তার উপর একটি মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩৫৮ গ্রাম হেরোইনসহ ০৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

এ ছাড়াও তাহাদের সাথে থাকা মাদক ক্রয়-বিক্রয় ও বহনের কাজে ব্যবহৃত ০১ টি মটরসাইকেল এবং ০৫ টি মোবাইল জব্দ করা হয়। আটক মাদক ব্যবসায়ী হলেন,মোঃ ইকবাল হোসেন শেখ(৪১), পিতা-মৃত আমজাদ শেখ, সাং ছোট বেড়াখারুয়া, এপি সাং-গাবগাছি, থানা-বেলকুচি, সিরাজগঞ্জ মোঃ রাজু আহম্মেদ(২৮), পিতা-মোঃ আঃ সালাম, সাং-শংকরপুর, থানা-তানোর, জেলা-রাজশাহী মোছাঃ রিনা তৃষ্ণা (২৫), স্বামী-রাজু আহম্মেদ, পিতা-আকরাম আলী শেখ, সাং-শংকরপুর,এপি সাং-সরঞ্জা সরকারপাড়া, থানা- তানোর, জেলা-রাজশাহী।

আটকৃত আসামীদের বিরুদ্ধে মামলা চলমান রয়েছে বলে গনমাধ্যমকে নিশ্চিত করেছেন, সিপিএসসি, সিরাজগঞ্জ, র‌্যাব-১২’র সিনিয়র সহকারি পুলিশ সুপার,ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডা, মোঃ এরশাদুর রহমান।

সর্বশেষ পাওয়া সংবাদ