মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এবার বাড়লো মহানগর ও দূরপাল্লার বাসের ভাড়া ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে মুক্তির আগেই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে অল্লু অর্জুন-দীপিকার ‘রাকা’ বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী পলায়ন ও কর্মস্থলে অনুপস্থিত - পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তা বরখাস্ত আনলিমা ইয়ার্ন ডাইংয়ের ক্রেডিট রেটিং সম্পন্ন হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী নিউইয়র্ক–ঢাকা রুটে বিমান চালুর রোডম্যাপ চান যুক্তরাষ্ট্রপ্রবাসীরা অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
advertisement
সারাদেশ

বেনাপোল চেকপোস্টে ৯ লাখ ২৬ হাজার রুপিসহ বাংলাদেশি যাত্রী আটক

বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল চেকপোস্ট বিজিবি ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে প্যাসেঞ্জার টার্মিনালের সামনে থেকে ৯ লাখ ২৬ হাজার ভারতীয় রুপিসহ এম এ হান্নান ভূঁইয়া (৪৪) নামে এক বাংলাদেশী পাসপোর্ট যাত্রীকে আটক করেছে। সে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার বাজানকারা গ্রামের এম এ কাদের ভূইয়ার ছেলে।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বন্দরের প্যাসেঞ্জার টার্মিনালে স্থাপিত বিজিবি তল্লাশি চৌকি থেকে ওই যাত্রীকে আটক করা হয়।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আহমেদ হাসান জামিল জানান, বেনাপোল চেকপোস্ট বিজিবি ক্যাম্পে দায়িত্বরত হাবিলদার মোঃ তোতা মিয়া তার নেতৃত্বে একটি বিশেষ চোরাচালান বিরোধী তল্লাশী অভিযান পরিচালনা করেন। উক্ত অভিযানে বাংলাদেশের অভ্যন্তরে বেনাপোল চেকপোস্ট বন্দরের প্যাসেঞ্জার টার্মিনালের সামনে ভারত হতে আগত সন্দেহভাজন বাংলাদেশি এক পাসপোর্টধারী যাত্রীর ব্যাগ তল্লাশি করে তার ব্যাগের মধ্যে ৯ লাখ ২৬ হাজার ভারতীয় রুপি ও ২ টি মোবাইল পাওয়া যায়। এ সময় তাকে আটক করা হয়।

পরবর্তীতে জিজ্ঞাসাবাদে তিনি ভারতীয় রুপি অবৈধভাবে বহন করছিল বলে বিজিবির কাছে সে স্বীকার করেন।আটককৃত ভারতীয় রুপি ও মোবাইলের সিজার মূল্য ১২ লাখ ২৭ হাজার ৫ শত টাকা৷ আটককৃত ভারতীয় রুপিসহ আসামীকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।

সর্বশেষ পাওয়া সংবাদ