মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এবার বাড়লো মহানগর ও দূরপাল্লার বাসের ভাড়া ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে মুক্তির আগেই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে অল্লু অর্জুন-দীপিকার ‘রাকা’ বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী পলায়ন ও কর্মস্থলে অনুপস্থিত - পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তা বরখাস্ত আনলিমা ইয়ার্ন ডাইংয়ের ক্রেডিট রেটিং সম্পন্ন হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী নিউইয়র্ক–ঢাকা রুটে বিমান চালুর রোডম্যাপ চান যুক্তরাষ্ট্রপ্রবাসীরা অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
advertisement
সারাদেশ

চুয়াডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে দুই মাদক সেবির কারাদণ্ড

আহসান আলম, চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার দর্শনায় অভিযান চালিয়ে দুইজন মাদক সেবিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা।

বুধবার দুপুরে দর্শনার মোহাম্মদপুর গ্রাম থেকে গাঁজাসহ তাদেরকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে তাদেরকে কারাদণ্ড ও জরিমানা করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবির।

সাজাপ্রাপ্তরা হলেন- দর্শনার কৃঞ্চপুর গ্রামের আবুল কালামের ছেলে সবুজ হোসেন (২৬) ও দর্শনার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে হাবিব (২৩)।

ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা গেছে, বুধবার দুপুরে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবিরের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরিয়তউল্লাহ, পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, উপপরিদর্শক আকবর হোসেন ও সাহারা ইয়াসমিন সঙ্গীয় ফোর্স নিয়ে দর্শনা থানার বিভিন্ন স্থানে মাদকবিরোধী অভিযান চালায়। এসময় মোহাম্মদপুর গ্রাম থেকে ১৬ গ্রাম গাঁজাসহ সবুজকে এবং ২২ গ্রাম গাঁজাসহ হাবিবকে আটক করা হয়।

পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবির ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দু’জনকেই ৩ মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ৫শ’ টাকা করে জরিমানা করেন। সাজাপ্রাপ্তদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ