মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এবার বাড়লো মহানগর ও দূরপাল্লার বাসের ভাড়া ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে মুক্তির আগেই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে অল্লু অর্জুন-দীপিকার ‘রাকা’ বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী পলায়ন ও কর্মস্থলে অনুপস্থিত - পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তা বরখাস্ত আনলিমা ইয়ার্ন ডাইংয়ের ক্রেডিট রেটিং সম্পন্ন হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী নিউইয়র্ক–ঢাকা রুটে বিমান চালুর রোডম্যাপ চান যুক্তরাষ্ট্রপ্রবাসীরা অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
advertisement
সারাদেশ

শীতকে বিদায় ঘণ্টা বাজিয়েও শৈত্যপ্রবাহ চলমান

তিমির বনিক, ষ্টাফ রিপোর্টার: শীত মৌসুম এবারের মতো শেষ হয়ে গেছে। শুরু হয়েছে ঋতুরাজ বসন্ত। কিন্তু প্রকৃতি কী সেই কথা জানান দিচ্ছে বসন্তের শুরুতে? আবহাওয়া অধিদপ্তরের তথ্য উল্টে দিয়েছে পঞ্জিকার স্বাভাবিক হিসাব নিকাশে। শৈত্যপ্রবাহ দূরে থাক কয়েক দিন আগে অর্থাৎ মাঘের একেবারে শেষ দিকে শীত উধাও হয়ে যায়।

এদিকে আবহাওয়া অধিদপ্তর জানায়, বর্তমানে দেশের ৭টি জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। রাজশাহী, পাবনা, দিনাজপুর, পঞ্চগড়, কুড়িগ্রাম, চুয়াডাঙ্গা ও মৌলভীবাজার জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। দুই এক দিনের মধ্যে কিছু জায়গা থেকে মৃদু শৈত্যপ্রবাহ কমে যেতে পারে।

আবহাওয়া অধিদপ্তর তাদের পূর্বাভাসে বলেছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে সারা দেশে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত নদী অববাহিকা এবং স্থলভাগে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এ ছাড়া সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

রাতে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেলেও হালকা শীত অনুভূত হতে পারে। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) পর্যন্ত রাতের তাপমাত্রা আরও বাড়তে পারে। তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এক মৌসুম পরিবর্তন হয়ে নতুন মৌসুম শুরু হওয়ার সময় আবহাওয়ার এমন অবস্থা অস্বাভাবিক কিছু নয়।

আবহাওয়া অধিদপ্তর বলছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বাড়তি অংশ ভারতের বিহার রাজ্য ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মঙ্গলবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আর সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজারের টেকনাফে ৩১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

সর্বশেষ পাওয়া সংবাদ