মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে মুক্তির আগেই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে অল্লু অর্জুন-দীপিকার ‘রাকা’ বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী পলায়ন ও কর্মস্থলে অনুপস্থিত - পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তা বরখাস্ত আনলিমা ইয়ার্ন ডাইংয়ের ক্রেডিট রেটিং সম্পন্ন হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী নিউইয়র্ক–ঢাকা রুটে বিমান চালুর রোডম্যাপ চান যুক্তরাষ্ট্রপ্রবাসীরা অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয়
advertisement
সারাদেশ

শার্শা সীমান্ত থেকে ৮টি স্বর্ণের বার উদ্ধার

বেনাপোল প্রতিনিধি : ভারতে পাচারকালে যশোরের শার্শার অগ্রভুলাট সীমান্ত থেকে ৮টি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। এ সময় কোন চোরাকারবারীকে আটক করতে না পারলেও চোরাচালানী কাজে ব্যবহৃত একটি মোটর সাইকেল জব্দ করে বিজিবি।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) সকালে খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের নেতৃত্বে একটি টহল দল স্বর্ণের বার গুলো উদ্ধার করেন। এ সময় স্বর্ণের বার ফেলে পালিয়ে যায় মোটর সাইকেল আরোহী।

বিজিবি জানায়, ভারতে স্বর্ণের বার পাচার হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে শার্শা উপজেলার পাঁচভুলাট ও অগ্রভুলাট বিওপি’র মধ্যবর্তী নয়কোনা বটতলার মোড় নামক স্থানে গোপনীয়তার সাথে বিজিবি সদস্যরা অবস্থান নেয়। কিছুক্ষন পর বিজিবি টহল দল একজন ব্যক্তিকে মোটর সাইকেলযোগে আসতে দেখে তাকে থামতে বলে। ঐ ব্যক্তি মোটর সাইকেলটি না থামিয়ে জোরে চালিয়ে পালাবার চেষ্টা করলে বিজিবি টহল দল তাদেরকে লাঠি দিয়ে আঘাত করলে সে মোটর সাইকেলসহ ছিটকে পড়ে যায়। এ সময় তার সাথে থাকা কষ্টেপ দ্বারা মোড়ানো একটি প্যাকেট ফেলে দৌড়ে পালিয়ে যায়। পরে উক্ত প্যাকেটটি তল্লাশি করে ৯৩২ গ্রাম ওজনের ৮টি স্বর্ণের বারসহ রেখে যাওয়া একটি মোটর সাইকেল জব্দ করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের মূল্য ৭৩ লাখ ৭২ হাজার ১২০ টাকা ও মোটর সাইকেলের মূল্য এক লাখ ৫০ হাজার টাকা।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানভীর রহমান (পিএসসি, ইঞ্জিনিয়ার্স) জানান, গত ২০২২ সাল হতে খুলনা ব্যাটালিয়নের দায়িত্বাধীন সীমান্ত এলাকা হতে ২৩ জন আসামীসহ মোট ৭৬ কেজি ৫৯ গ্রাম স্বর্ণ আটক করা হয়েছে। যার বাজার মূল্য ৫৮ কোটি ৭৫ লাখ ৮৫ হাজার ৮০০ টাকা। চোরাচালান প্রতিরোধে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) সর্বদা তৎপর রয়েছে বলে তিনি জানান।

সর্বশেষ পাওয়া সংবাদ