মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে মুক্তির আগেই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে অল্লু অর্জুন-দীপিকার ‘রাকা’ বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী পলায়ন ও কর্মস্থলে অনুপস্থিত - পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তা বরখাস্ত আনলিমা ইয়ার্ন ডাইংয়ের ক্রেডিট রেটিং সম্পন্ন হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী নিউইয়র্ক–ঢাকা রুটে বিমান চালুর রোডম্যাপ চান যুক্তরাষ্ট্রপ্রবাসীরা অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয়
advertisement
সারাদেশ

কুলাউড়ায় গাঁজাসহ ৩ মাদক কারবারি আটক

তিমির বনিক, ষ্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের কুলাউড়া থানা পুলিশের বিশেষ অভিযানে ১ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করা হয়েছে।

মঙ্গলবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে এসআই নাইমুল হাসান সঙ্গীয় অফিসার ফোর্সসহ কুলাউড়া উপজেলার টিলাগাও ইউনিয়নের বৈদ্যশাসন এলাকার শাহান শাহ মোকাম (ভেজাবন) এর সামনে থেকে আসামি আপলস্বামী নাইডু (৪৫), দিপক নাইডু (২০), আনিছুর রহমান (৩৫) আটক করা হয়। আসামিদের তল্লাশি করে তাদের হেফাজত থেকে দুটি সবুজ রঙের প্লাস্টিকের পলিথিনে মোড়ানো ১ কেজি ৩০০ গ্ৰাম গাঁজা উদ্ধার করা হয়। আটককৃত আসামিদ্বয় উভয়ই লংলা চা বাগানের বাসিন্দা। এদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।

এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে কুলাউড়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। এবিষয়ে জানতে কুলাউড়া থানা পুলিশের অফিসার ইনচার্জ ওসি মোঃ আব্দুছ ছালেক জানান, আসামিরা অনেক দিন থেকে মাদক ব্যবসার সাথে জড়িত তাদের বিভিন্ন থানায় মাদক আইনে মামলা রয়েছে। আজ আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার মাধ্যমে মৌলভীবাজার আদালতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ