রবিবার, ০১ নভেম্বর ২০২৬
রবিবার, ০১ নভেম্বর ২০২৬
শিরোনাম
জরুরি প্রয়োজনে এক কিস্তির সমপরিমাণ অর্থ উত্তোলন করতে পারবেন ওয়ালটন প্লাজার ক্রেতারা বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষা দেওয়া আফিয়া মাসুমা পেল এ গ্রেড যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন মাহমুদুল হক বাংলাদেশের কৃষিপণ্য রপ্তানি বাড়াতে নতুন অর্থায়ন মডেল গড়ে তুলছে আইএফআইসি ব্যাংক ও সুইসকন্ট্যাক্ট পুকুর থেকে হোটেলকর্মীর ভাসমান মরদেহ উদ্ধার মিরপুর টেস্ট - উইন্ডিজের কাছে ৮ উইকেটে হারল বাংলাদেশ ২০৩০ সাল পর্যন্ত মূলধনি মুনাফায় কর অব্যাহতি চায় ডিবিএ বিশ্বব্যাংকের সঙ্গে ৪৫০ মিলিয়ন ডলারের ঋণ চুক্তি স্বাক্ষর বাংলাদেশের ময়মনসিংহ শিক্ষাবোর্ডে এইচএসসিতে পাসের হার ৫১.৪৪ শতাংশ, জিপিএ-৫ এ মেয়েরা এগিয়ে এইচএসসিতে ১ বা ২ বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের ১ মাসের মধ্যে পরীক্ষার সুযোগ
advertisement
সারাদেশ

১ টাকায় চিকিৎসা সেবা

তিমির বনিক, ষ্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের কমলগঞ্জে চা শ্রমিকসহ প্রান্তিক জনগোষ্ঠী, নিম্ন আয়ের মানুষ ও স্কুল শিক্ষার্থীদের জন্য ১ টাকায় ডাক্তারী পরামর্শ প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে ও হীড বাংলাদেশ এর সহযোগিতায় মঙ্গলবার দুপুরের পর সম্মেলন কক্ষে মাটির ব্যাংকে ১ টাকা জমা দিয়ে চিকিৎসা সেবা গ্রহণের মাধ্যমে তৃণমূলের মানুষের জন্য ১টাকায় ডাক্তারী পারামর্শ প্রকল্পের শুভ উদ্বোধন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার সিফাত উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহ্সান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান, সভাপতি এম, মোসাদ্দেক আহমেদ মানিক, কমলগঞ্জ থানার ওসি সঞ্জয় চক্রবর্তী, ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল, ইউপি চেয়ারম্যান আসিদ আলী ও ইমতিয়াজ আহমেদ বুলবুল।

এসময় বক্তব্য রাখেন হীড বাংলাদেশের লিয়াজোঁ অফিসার নূরে আলম সিদ্দিকী, সাংবাদিক শাব্বির এলাহী প্রমুখ।নির্বাহী অফিসার সিফাত উদ্দিন বলেন, প্রাথমিক পর্যায়ে সপ্তাহে ১ দিন ১ ঘন্টা করে বিভিন্ন ইউনিয়নে ১ জন এমবিবিএস ডাক্তারের উপস্থিতিতে ডাক্তারি পরামর্শ ও সেবা প্রদান করা হবে এবং চিকিৎসকরা ও স্বাস্থ্য সচেতনতা বিষয়ে সেমিনার এর আয়োজন থাকবে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ