মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে মুক্তির আগেই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে অল্লু অর্জুন-দীপিকার ‘রাকা’ বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী পলায়ন ও কর্মস্থলে অনুপস্থিত - পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তা বরখাস্ত আনলিমা ইয়ার্ন ডাইংয়ের ক্রেডিট রেটিং সম্পন্ন হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী নিউইয়র্ক–ঢাকা রুটে বিমান চালুর রোডম্যাপ চান যুক্তরাষ্ট্রপ্রবাসীরা অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয়
advertisement
সারাদেশ

নারায়ণগঞ্জে যৌতুক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : রংপুর জেলার কাউনিয়া থানার যৌতুক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ মিয়ারুল ইসলামকে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৩)।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা এলাকা থেকে যৌতুক মামলায় ১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ মিয়ারুল ইসলাম(৩২)কে গ্রেফতার করে র‌্যাব-৩।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৩ এর অধিনায়ক লেঃ কর্ণেল আরিফ মহিউদ্দিন আহমেদ, পিপিএম (সেবা), বিজিবিএম, পিবিজিএম, পিএসসি।

অধিনায়ক জানান, ধৃত আসামী প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার কৃতকর্মের বিষয়টি স্বীকার করে। তার বিরুদ্ধে রংপুর জেলার কাউনিয়া থানায় ২০১৫ সালে একটি যৌতুক মামলা রুজু হয়। মামলার পর থেকে ধৃত আসামী দেশের বিভিন্ন এলাকায় স্থান পরিবর্তন করে পলাতক জীবন যাপন করে আসছে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালত তার বিরুদ্ধে ১ বছরের সশ্রম কারাদন্ডের রায় প্রদান করেন।

ধৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আরও পড়ুন:

বইমেলায় আদর্শকে স্টল বরাদ্দে হাইকোর্টের আদেশ স্থগিত

মুগদায় ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

সর্বশেষ পাওয়া সংবাদ