মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে মুক্তির আগেই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে অল্লু অর্জুন-দীপিকার ‘রাকা’ বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী পলায়ন ও কর্মস্থলে অনুপস্থিত - পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তা বরখাস্ত আনলিমা ইয়ার্ন ডাইংয়ের ক্রেডিট রেটিং সম্পন্ন হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী নিউইয়র্ক–ঢাকা রুটে বিমান চালুর রোডম্যাপ চান যুক্তরাষ্ট্রপ্রবাসীরা অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয়
advertisement
সারাদেশ

রাজৈরে বাসচাপায় বাইকার নিহত

এস.এম. দেলোয়ার হোসাইন, মাদারীপুর জেলা প্রতিনিধি: মাদারীপুর জেলার রাজৈর উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের আমগ্রামে বাসের চাপায় স্বপন শেখ (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) দিনগত রাত সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত স্বপন শেখ উপজেলার গঙ্গাবর্দী গ্রামের সোনামিয়া শেখের ছেলে। তিনি স্থানীয় একটি ফিলিং স্টেশনের কর্মী ছিলেন।

মস্তফাপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক গোলাম রসুল মোল্লা জানান, গত রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর উপজেলার আমগ্রাম ব্রিজের ওপরে বিপরীত দিকে থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয় সাকুরা পরিবহনের একটি বাস। এতে ঘটনাস্থলেই স্বপন শেখ নামে ওই মোটরসাইকেল আরোহী নিহত হন।

খবর পেয়ে মস্তফাপুর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

সর্বশেষ পাওয়া সংবাদ