মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে মুক্তির আগেই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে অল্লু অর্জুন-দীপিকার ‘রাকা’ বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী পলায়ন ও কর্মস্থলে অনুপস্থিত - পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তা বরখাস্ত আনলিমা ইয়ার্ন ডাইংয়ের ক্রেডিট রেটিং সম্পন্ন হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী নিউইয়র্ক–ঢাকা রুটে বিমান চালুর রোডম্যাপ চান যুক্তরাষ্ট্রপ্রবাসীরা অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয়
advertisement
সারাদেশ

গেন্ডারিয়ায় ২৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর গেন্ডারিয়া এলাকা হতে ২৫ কেজি গাঁজাসহ অবৈধ মাদক ব্যবসায়ী চক্রের মূলহোতা মোঃ রেজাউল করিমকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৩)।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ২টা ৪৫ মিনিটে রাজধানীর গেন্ডারিয়া এলাকায় অভিযান পরিচালনা করে অবৈধ মাদক ব্যবসায়ী চক্রের মূলহোতা মোঃ রেজাউল করিম (২৪)কে গ্রেফতার করে র‌্যাব-৩। এসময় তার কাছ থেকে ২৫ কেজি গাঁজা এবং ১টি পিকআপ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৩ এর অধিনায়ক লেঃ কর্ণেল আরিফ মহিউদ্দিন আহমেদ, পিপিএম (সেবা), বিজিবিএম, পিবিজিএম, পিএসসি।

অধিনায়ক জানান, ধৃত আসামী প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার কৃতকর্মের বিষয়টি স্বীকার করে। সে দীর্ঘ দিন যাবৎ কুমিল্লা হতে অবৈধ মাদকদ্রব্য গাঁজার চালান নিয়ে নিজ হেফাজতে রেখে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ক্রয় বিক্রয় করে আসছে। সে বিভিন্ন সময় বিভিন্ন অবিনব পদ্ধতি অবলম্বন করে অবৈধ মাদকের চালান বহন করে থাকে। সে মূলত মাছবাহী পিকআপ চালায় এবং মাছ বহনের আড়ালে অবৈধ মাদকের বড় বড় চালান কুমিল্লা হতে দেশের বিভিন্ন স্থানে বহন করে ক্রয় বিক্রয় করে থাকে। তার মাদকের ব্যবসার সাথে একাধিক সিন্ডিকেট জড়িত রয়েছে বলে জানায়। উক্ত সিন্ডিকেটকে গ্রেফতারের জন্য র‌্যাবের অভিযান চলমান রয়েছে।

ধৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সর্বশেষ পাওয়া সংবাদ