মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে মুক্তির আগেই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে অল্লু অর্জুন-দীপিকার ‘রাকা’ বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী পলায়ন ও কর্মস্থলে অনুপস্থিত - পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তা বরখাস্ত আনলিমা ইয়ার্ন ডাইংয়ের ক্রেডিট রেটিং সম্পন্ন হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী নিউইয়র্ক–ঢাকা রুটে বিমান চালুর রোডম্যাপ চান যুক্তরাষ্ট্রপ্রবাসীরা অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয়
advertisement
সারাদেশ

সাতক্ষীরায় ২ অধ্যাপকের উপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবীতে সংবাদ সম্মেলন

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরায় দুইজন সহকারী অধ্যাপকের ওপর বর্বরোচিত হামলা ও হত্যায় উদ্দেশ্য নারকীয় তান্ডব এবং শিক্ষাঙ্গনের পরিবেশ বিনষ্টকারী গোলাম মোরশেদ সহ সকল অপরাধীদের গ্রেফতার এবং বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে শহীদ স্মৃতি ডিগ্রি কলেজ শিক্ষক-কর্মচারীরা।

সোমবার (১৪ ফেব্রুয়ারী) দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলন লিখিত বক্তব্য পাঠ করেন শহীদ স্মৃতি ডিগ্রি কলেজের তথ্য প্রযুক্তি বিভাগের সহকারী অধ্যাপক আবুল কালাম।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক অমিত চক্রবর্তী, সহকারী অধ্যাপক আমজাদ হোসেন, আব্দুল গফুর, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক তপন ঘোষ, শহিদুল ইসলাম, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মো. শরিফুল ইসলাম, মো. নাজমুল হোসেন, সহকারী অধ্যাপক আসিফ বায়জিদ সাগর, অমিত কুমার প্রমুখ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, গত ৭ই ফেব্রুয়ারি বাঁশদাহ শহীদ স্মৃতি ডিগ্রি কলেজের দুইজন সহকারী অধ্যাপক কলেজ থেকে বাড়ি ফেরার পথে বহিরাগত সন্ত্রাসীরা মর্মান্তিক নির্যাতনের মারপিটের শিকার হয়। বর্বরোচিত হামলা ও হত্যায় উদ্দেশ্য নারকীয় তান্ডব এবং শিক্ষাঙ্গনের পরিবেশ বিনষ্টকারী গোলাম মোরশেদ সহ সকল অপরাধীদের গ্রেফতার এবং বিচারের জোর দাবী জানানো হয়।

সর্বশেষ পাওয়া সংবাদ