মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে মুক্তির আগেই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে অল্লু অর্জুন-দীপিকার ‘রাকা’ বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী পলায়ন ও কর্মস্থলে অনুপস্থিত - পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তা বরখাস্ত আনলিমা ইয়ার্ন ডাইংয়ের ক্রেডিট রেটিং সম্পন্ন হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী নিউইয়র্ক–ঢাকা রুটে বিমান চালুর রোডম্যাপ চান যুক্তরাষ্ট্রপ্রবাসীরা অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয়
advertisement
সারাদেশ

ঝিনাইদহ পৌরসভায় দুদকের অভিযান, ক্যাশ-চেক বই ও নোটসীটের ফাইল জব্দ

আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধি: দুর্নীতি দমন কমিশনের সমন্বিত ঝিনাইদহ জেলা কার্যালয়ের একটি প্রতিনিধি দল সোমবার ঝিনাইদহ পৌরসভায় অভিযান চালিয়েছেন।

দুদকের সহকারী পরিচালক বজলুর রহমানের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনধি দল সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে পৌরসভায় আসেন। তারা একাউন্টস সেকশন থেকে ক্যাশ বই, চেক বই ও নোটসীটের ফাইল সিজার লিষ্ট করে নিয়ে যান। দুদুকের প্রতিনিধি দল পৌরসভায় আসার খবরে অনেকেই আতংকিত হয়ে পড়েন। বিশেষ করে যারা দুর্নীতির সঙ্গে জড়িত তারা নিজ চেয়ার ছেড়ে আড়ে আবডালে অবস্থান গ্রহন করেন। সাবেক মেয়র ও সচিবসহ চার জনের বিরুদ্ধে মামলা হওয়ায় অধিকতর তদন্তের স্বার্থে দুদক প্রতিনিধি দল এ সব ফাইল তলব করেন।

খবর নিশ্চত করে ঝিনাইদহ পৌরসভার একাউন্টস অফিসার আব্দুল মজিদ জানান, দুদক প্রতিনিধি দল ক্যাশ বই, চেক বই, নোটসীটের ফাইল সিজার লিষ্ট করে নিয়ে গেছেন। তারা পৌরসভায় ৩ ঘন্টা ছিলেন। যাওয়ার সময় আমাদের একটি সিজার লিষ্টের কপি দিয়ে গেছেন।

বিষয়টি নিয়ে নির্বাহী প্রকৌশলী কামাল উদ্দীন জানান, তদন্তের স্বার্থে তারা কিছু চেক বই নিয়ে গেছেন। আমার নামেও একটি চেক ছিল। কিন্তু তাতে আমার কোন সাক্ষর নেই।

সর্বশেষ পাওয়া সংবাদ