মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
মুক্তির আগেই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে অল্লু অর্জুন-দীপিকার ‘রাকা’ বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী পলায়ন ও কর্মস্থলে অনুপস্থিত - পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তা বরখাস্ত আনলিমা ইয়ার্ন ডাইংয়ের ক্রেডিট রেটিং সম্পন্ন হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী নিউইয়র্ক–ঢাকা রুটে বিমান চালুর রোডম্যাপ চান যুক্তরাষ্ট্রপ্রবাসীরা অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ
advertisement
সারাদেশ

ঈদগাঁওতে কাভার্ডভ্যানের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের ঈদগাঁওতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন।

নিহতরা হলেন- ইউনিয়নের চান্দেরঘোনা কাটামোরা এলাকার মৃত আব্দুস সমদের ছেলে সৌদি প্রবাসী নুরুল আজিম (২১) ও আবুল হোসেনের ছেলে দেলোয়ার হোসেন সাঈদী (২০)।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে স্টেশন থেকে বাড়িতে ফেরার পথে কলেজ গেইট এলাকায় এ ঘটনা ঘটে। ঈদগাঁও থানার ওসি মো. গোলাম কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, লাশ দুইটি স্বজনরা নিয়ে গেছে।

স্থানীয় সমাজকর্মী কাইয়ুম উদ্দিন জানান, সকালে নুরুল আজিম ও দেলোয়ার হোসেন সাঈদী স্টেশন থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। কলেজ গেইটের ব্রিজ পর্যন্ত পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। ঘটনায় সর্বত্র শোক বিরাজ করছে। এলাকাবাসী জানিয়েছে, পরিবারের অনাপত্তির ভিত্তিতে লাশের দাফন প্রক্রিয়া চলছে।

স্থানীয় সাংবাদিক মিছবাহ উদ্দিন জানান, নুরুল আজিম ও দেলোয়ার হোসেন সাঈদী খুবই কাছের প্রতিবেশী ছিলেন। প্রতিদিন যাতায়াত, নামাজসহ বিভিন্ন সময় কয়েকবার দেখা হতো তাদের সাথে। সাঈদী বিদেশ যাওয়ার জন্যে পাসপোর্টের মেয়াদ বাড়াবে, আর নববিবাহিত নুরুল আজিমের ফ্লাইট ২৭ ফেব্রুয়ারি। সবকিছু মিথ্যা প্রমাণ করে চিরন্তন সত্যটিই বাস্তবায়িত হলো।

সর্বশেষ পাওয়া সংবাদ