মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
মুক্তির আগেই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে অল্লু অর্জুন-দীপিকার ‘রাকা’ বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী পলায়ন ও কর্মস্থলে অনুপস্থিত - পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তা বরখাস্ত আনলিমা ইয়ার্ন ডাইংয়ের ক্রেডিট রেটিং সম্পন্ন হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী নিউইয়র্ক–ঢাকা রুটে বিমান চালুর রোডম্যাপ চান যুক্তরাষ্ট্রপ্রবাসীরা অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ
advertisement
সারাদেশ

নরসিংদীতে ট্রাক চাপায় প্রাণ গেল শিশুর

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী জেলা প্রতিনিধি: নরসিংদীর বেলাবতে ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মো:আফসান সানি (৬) নামে এক মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

রোববার (১২ ফেব্রুয়ারি) বেলা ১টা ১৫ মিনিটে মহাসড়কের নারায়ণপুর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো: আফসান সানি বেলাবো উপজেলার নারায়ণপুর ইউনিয়নের কাঙ্গালিয়া গ্রামের ব্যবসায়ী আরমান হোসেন এর ছেলে। সে স্থানীয় একটি কওমি মাদরাসার ছাত্র ছিলো।

হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, মো: আফসান সানি মাদরাসা ছুটির পর নায়ায়ণপুর বাসস্ট্যান্ডে তার বাবার ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার উদ্দেশ্য মহাসড়ক অতিক্রম করছিল। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা ভৈরবগামী বসুন্ধরা গ্রুপের গ্যাস সিলিন্ডারবাহী একটি ট্রাক তাকে চাপা দেয়। শিশুটি চাকায় লেগে থাকাবস্থায় টেনে হেচড়ে নিয়ে ১০-১৫ গজ দূরে গিয়ে ট্রাকটি থামে। এতে তার শরীরের বিভিন্ন অংশ জখমসহ গুরতর আহত হয়।

এসময় স্থানীয়রা এগিয়ে এসে চালকসহ ট্রাকটি আটক করেন। আহত মো: আফসান সানিকে প্রথমে ভৈরব উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেন। পরে স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

নিহত শিশুটির দাদা গছিকিন মিয়া বলেন, সানিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর ডাক্তার মৃত ঘোষণা করেছেন। আইনি প্রক্রিয়া শেষে লাশ বাড়িতে নিয়ে আসা হবে।

ভৈরব হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) মোজাম্মেল হক বলেন, নারায়ণপুর বাসস্ট্যান্ড এলাকায় বেলা ১ টা ১৫ মিনিটে দুর্ঘটনাটি ঘটে। আহত ওই শিক্ষার্থীকে ঢাকায় হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক বেলা সাড়ে চারটায় মৃত ঘোষণা করেন। ট্রাক ও চালক থানা হেফাজতে আটক রয়েছে। এ ঘটনায় মামলা হবে।

সর্বশেষ পাওয়া সংবাদ