মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
মুক্তির আগেই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে অল্লু অর্জুন-দীপিকার ‘রাকা’ বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী পলায়ন ও কর্মস্থলে অনুপস্থিত - পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তা বরখাস্ত আনলিমা ইয়ার্ন ডাইংয়ের ক্রেডিট রেটিং সম্পন্ন হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী নিউইয়র্ক–ঢাকা রুটে বিমান চালুর রোডম্যাপ চান যুক্তরাষ্ট্রপ্রবাসীরা অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ
advertisement
সারাদেশ

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে অর্ধগলিত বাঘের লাশ উদ্ধার

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি : পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কলাগাছী মুরালীখাল এলাকা থেকে অর্ধগলিত বাঘ উদ্ধার করছে বন বিভাগের সদস্যরা।

রোববার (১২ ফেব্রুয়ারি) সকালে বুড়িগোয়ালিনী স্টেশন অফিসার নূর আলমের নেতৃত্বে বাঘটি উদ্ধার করা হয়

শ্যামনগরের বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা(এসও) নূর আলম জানান, জেলেদের কাছ থেকে খবর পেয়ে কলাগাছিয়ার মুরালী খালের পাশে গিয়ে মৃত বাঘের এই লাশ উদ্ধার করেছে বনবিভাগের সদস্যরা। বাঘটি প্রায় ১ মাস পূর্বে মারা গেছে বলে ধারনা করা হচ্ছে। মৃত বাঘটিকে বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনে রাখা হয়েছে। শ্যামনগর থানা একটি সাধারণ ডায়রী করা হয়েছে। বাঘের অর্ধগলিত মরদেহটি বুড়িগোয়ালিনী স্টেশন অফিস সংলগ্ন এলাকায় মাটি চাপা দেওয়া হবে।

বনবিভাগ সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) একেএম ইকবাল হোসেন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, খাদ্যের অভাবে বাঘটি মারা যেতে পারে তবে চোরাশিকারীদের গুলিতে বাঘটি মারা গেছে কিনা তা তদন্ত করে দেখা হবে।

এ বিষয়ে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরুল ইসলাম বাদল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সর্বশেষ পাওয়া সংবাদ