মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
মুক্তির আগেই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে অল্লু অর্জুন-দীপিকার ‘রাকা’ বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী পলায়ন ও কর্মস্থলে অনুপস্থিত - পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তা বরখাস্ত আনলিমা ইয়ার্ন ডাইংয়ের ক্রেডিট রেটিং সম্পন্ন হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী নিউইয়র্ক–ঢাকা রুটে বিমান চালুর রোডম্যাপ চান যুক্তরাষ্ট্রপ্রবাসীরা অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ
advertisement
সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে সময় টিভির বার্তা প্রধানের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে সময় সংবাদের বার্তা প্রধান মুজতবা দানিশের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মিথ্যা মামলা ও পুলিশি হয়রানির প্রতিবাদে মানববন্ধন করেছেন সাংবাদিকরা।

রোববার (১২ ফেব্রুয়ারি) সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক সমাজের ব্যানারে ঘণ্টাব্যাপী এ কর্মসূচী পালন করা হয়। এতে অংশ নেন বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন সংবাদপত্রের সাংবাদিকরা।

মানববন্ধনে গণমাধ্যমকর্মীরা অবিলম্বের সময় টেলিভিশনের বার্তা প্রধান মুজতবা দানিশ ও রংপুর ব্যুরো প্রধান রতন সরকারের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও ডিজিটাল নিরাপত্তা আইনের নামে সাংবাদিক হয়রানি বন্ধের জোর দাবি জানান। পাশাপাশি এসব মিথ্যা মামলা রুখতে সংবাদিক সমাজকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা।

মানববন্ধনে বক্তব্য দেন, এটিএন বাংলা ও এটিএন নিউজের চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি নাসিম মাহমুদ, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আনোয়ার হোসেন দিলু, রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অ্যাড. আসলাম-উদ-দৌলা, চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রঞ্জু, মাছরাঙ্গা টেলিভিশনের রিপোর্টার ডাবলু কুমার ঘোষ, সাংবাদিক জাকির হোসেন পিংকু, মোহনা টেলিভিশনের রিপোর্টার তারেক রহমান।

এসময় মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন চ্যানেল 24 রিপোর্টার আনোয়ার হোসেন চৌধুরী রায়হান, বৈশাখী টেলিভিশন রিপোর্টার আব্দুল ওয়াহাব, যমুনা টেলিভিশন রিপোর্টার মনোয়ার হোসেন জুয়েল, আরটিভির রিপোর্টার আব্দুর রব নাহিদ, এশিয়ান টিভির রিপোর্টার নাদিম হোসেন , বিজয় টিভি রিপোর্টার, এম এ নাদিম হোসেন, দৈনিক জনবাণীর রিপোর্টার হাফিজুর রহমান এবং মানব জমিনের রিপোর্টার চৌধুরীসহ প্রমুখ।

মানববন্ধনটি সঞ্চালনা করেন দৈনিক কালবেলার জেলা প্রতিনিধি মো: আবুল হায়াত শাহীন।

এর আগে ২০২২ সালের ৮ আগস্ট সময় টিভির স্ক্রলে ‘রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক সামসুল হকের বিরুদ্ধে ফলাফল জালিয়াতির অভিযোগ, তদন্ত ৪ সদস্যের কমিটি গঠন’ শিরোনামে একটি খবর প্রকাশিত হয়। একই বছরের ২১ সেপ্টেম্বর রংপুরের সাইবার ট্রাইব্যুনালে ডিজিটাল নিরাপত্তা আইনের ২০১৮-এর ২৫(১) (ক)/২৯ ধারায় মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ এনে ৫০ লাখ টাকার মানহানির অভিযোগ তুলে সময় টেলিভিশনের বার্তা প্রধান মুজতবা দানিশ ও রংপুরের ব্যুরো প্রধান রতন সরকারের বিরুদ্ধে মামলা করা হয়।

সর্বশেষ পাওয়া সংবাদ