মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
মুক্তির আগেই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে অল্লু অর্জুন-দীপিকার ‘রাকা’ বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী পলায়ন ও কর্মস্থলে অনুপস্থিত - পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তা বরখাস্ত আনলিমা ইয়ার্ন ডাইংয়ের ক্রেডিট রেটিং সম্পন্ন হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী নিউইয়র্ক–ঢাকা রুটে বিমান চালুর রোডম্যাপ চান যুক্তরাষ্ট্রপ্রবাসীরা অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ
advertisement
সারাদেশ

বাকপ্রতিবন্ধীকে এসিড নিক্ষেপের অভিযোগে আটক ২

তিমির বনিক, ষ্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের কমলগঞ্জে ফজর আলী (৩৫) নামের এক বাকপ্রতিবন্ধীর শরীরে এসিড নিক্ষেপের অভিযোগ উঠেছে। পারিশ্রমিকের টাকা চাওয়ায় তাকে আটকে রেখে হাত পা বেঁধে রাতভর নির্যাতন করে ক্ষান্ত হয়নি পরে এসিড নিক্ষেপ করেছেন প্রতিবেশি সুফিয়ান মিয়া।

গত বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) রাতে উপজেলার রহিমপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে এ ঘটনা ঘটে। পরদিন শুক্রবার (১০ ফেব্রুয়ারি) ফজরের ছোট ভাই বাছির আলী বাদী হয়ে সুফিয়ান, আল আমিন, সিপন ও খিজির মিয়াসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামী করে থানায় লিখিত অভিযোগ করেন। বাকপ্রতিবন্ধী ফজর মিয়া উপজেলার বিষ্ণুপুর গ্রামের রিমাই মিয়ার ছেলে। এসিডে ঝলসে যাওয়ায় তিনি বর্তমানে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে থানায় অভিযোগের প্রেক্ষিতে শনিবার (১১ ফেব্রুয়ারি) বিকালে অভিযুক্ত সুফিয়ান মিয়া ও আল আমিনকে থানা পুলিশ আটক করেছে। অভিযোগ সূত্রের বরাতে জানা যায়, ফজর আলী প্রায় এক বছর ধরে অভিযুক্ত সুফিয়ানের বাড়িতে কাজ করছেন। কিন্তু প্রতিবন্ধী থাকায় সুফিয়ান তাকে কোন পারিশ্রমিক না দিয়েই কাজ করাচ্ছিলেন। পারিশ্রমিকের টাকা চাইলে সুফিয়ান নানা অজুহাতে কালক্ষেপন করছিল। এর মধ্যে বৃহস্পতিবার রাতে ফজর আবারও টাকা চাইলে চাইতে গেলে সুফিয়ান গংরা রাগান্বিত হয়ে ফজরকে অকথ্য ভাষায় গালিগালাজ করে একপর্যায়ে তাকে আটকে রাখে। তার হাত-পা রশি দিয়ে বেঁধে নির্যাতন চালায়। তার মাথা, মুখ, চোখ, কান, কাঁধ ও পিঠে এসিড নিক্ষেপ করে মুমূর্ষু অবস্থায় একই এলাকার খিজির মিয়ার বাড়ির পাশের রাস্তায় ফেলে যায় সুফিয়ান গংরা।

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সঞ্জয় চক্রবর্তী বলেন, ‘বাকপ্রতিবন্ধী যুবককে এসিড নিক্ষেপ করে নির্যাতনের ঘটনায় অভিযুক্ত সুফিয়ান ও আল আমিনকে আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।’

সর্বশেষ পাওয়া সংবাদ