মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
মুক্তির আগেই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে অল্লু অর্জুন-দীপিকার ‘রাকা’ বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী পলায়ন ও কর্মস্থলে অনুপস্থিত - পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তা বরখাস্ত আনলিমা ইয়ার্ন ডাইংয়ের ক্রেডিট রেটিং সম্পন্ন হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী নিউইয়র্ক–ঢাকা রুটে বিমান চালুর রোডম্যাপ চান যুক্তরাষ্ট্রপ্রবাসীরা অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ
advertisement
সারাদেশ

রায়পুরাতে ইউনিয়ন আ.লীগ সভাপতির বাড়িতে হামলা

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী জেলা প্রতিনিধি: নরসিংদীর রায়পুরাউপজেলারনীলক্ষাইউনিয়নআওয়ামীলীগেসভাপতি মো: ইসমাইল হোসেনএরবাড়িতেআগ্নেয়াস্ত্র দিয়ে হামলা চালিয়েছে প্রতিপক্ষ।

এদিকে ঘটনা স্থলে সংবাদকর্মী গেলে ইউনিয়ন আ.লীগের সভাপতি ইসমাইল হোসেন তার বক্তব্যে বলেন, শুক্রবার সকাল ৭টার দিকে রাজিবের নেতৃত্বে তার সন্ত্রাসী বাহিনী ককটেল নিক্ষেপ ওআগ্নেয়াস্ত্র ঠেকিয়ে বিশটি বসতবাড়িতে ভাঙ্গচুর ওপ্রায় দেড় কোটি টাকার লুটপাট করে।

অন্যদিকে কুলসুম আক্তার তার বক্তব্যে বলেন, আমার ঘরে এসে আলমারি ভেঙ্গে প্রায় পাচঁলক্ষ টাকার মারামাল নিয়ে যায়। আমার স্বামী এখন সন্ত্রাসীদের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন। একই পক্ষের স্থানীয় দোকানদার বলেন, শুক্রবার সকাল ৭টার দিকে প্রায় ৩০-৩৫ জন লোক অস্ত্র নিয়ে গ্রামের ভিতরে এসে ককটেল নিক্ষেপ ও গুলি ছুড়তে থাকে, আমি উপায় না পেয়ে দোকান রেখে পালিয়ে যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যাক্তি গণমাধ্যমকর্মী কে বলেন, প্রায় সময়ই এলাকায় বহিরাগত লোকজন অস্ত্র-সস্ত্র নিয়ে এসে ভাঙ্গচুর ও লুটপাট করে। অথচ তাদের বিরুদ্ধে একাধিক মামলা থাকার সত্ত্বে ও আইনের ফাকফুকুর দেখিয়ে জামিনে বেরিয়ে এলাকায় পূনরায় হামলা শুরু করে। এদিকে হাতে আগ্নেয়াস্ত্র ও বালতিতে করে ককটেল নিয়ে ঘুড়াফেরা করছেন দুই যুবকের ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

উক্ত বিষয়ে রায়পুরা থানার অফিসার ইনচার্জ মো: আজিজুর রহমান এর কাছে জানতে চাইলে সংবাদ কর্মী রুদ্রকে বলেন এবিষয়ে আমি অবগত আছি, থানায় ১টি মামলা দায়ের করা হয়েছে, আটকও হয়েছে, পুলিশী টহল অব্যাহত রয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ