মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
মুক্তির আগেই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে অল্লু অর্জুন-দীপিকার ‘রাকা’ বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী পলায়ন ও কর্মস্থলে অনুপস্থিত - পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তা বরখাস্ত আনলিমা ইয়ার্ন ডাইংয়ের ক্রেডিট রেটিং সম্পন্ন হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী নিউইয়র্ক–ঢাকা রুটে বিমান চালুর রোডম্যাপ চান যুক্তরাষ্ট্রপ্রবাসীরা অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ
advertisement
সারাদেশ

যাত্রী বেশি নেয়ায় মাঝ সাগরে আটকে গেল সেন্টমার্টিনগামী জাহাজ

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: টেকনাফ থেকে সেন্টমার্টিন যাওয়ার পথে সাড়ে পাঁচ শতাধিক পর্যটক নিয়ে ডুবোচরে আটকা পড়ে এমভি বার আউলিয়া নামের পর্যটকবাহী একটি জাহাজ। ধারণক্ষমতার বেশি যাত্রী নেয়ার কারণে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ পর্যটকদের।

শনিবার (১১ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১০টার দিকে টেকনাফ-সেন্টমার্টিন নৌপথের নাইক্ষ্যংদিয়া এলাকায় জাহাজটি ডুবোচরে আটকে যায়। এতে ভোগান্তিতে পড়েন পর্যটকেরা।

তবে জাহাজ কর্তৃপক্ষ বলছে, হঠাৎ একটি ইঞ্জিনে সমস্যা দেখা দেওয়ায় নাফ নদী ও বঙ্গোপসাগরের মোহনায় কিছুক্ষণ বিরতি নেয় জাহাজটি। এরপর অপর একটি ইঞ্জিনের মাধ্যমে নির্দিষ্ট সময়ের দেড় ঘণ্টা পর জাহাজটি সেন্টমার্টিন জেটিঘাটে পৌঁছায়।

এমভি বার আউলিয়া জাহাজের টেকনাফের ব্যবস্থাপক মাহবুব আলম বলেন, ইঞ্জিন ত্রুটির কারণে পর্যটকদের নিয়ে নির্দিষ্ট সময়ে সেন্টমার্টিন পৌঁছানো সম্ভব হয়নি। ভাটার আগেই এই নৌপথে ডুবোচরগুলো অতিক্রম করতে হবে। তাই বেলা তিনটায় আবার জাহাজটি টেকনাফের উদ্দেশে ছেড়ে যায়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) টেকনাফের ইনচার্জ আমজাদ হোসেন বলেন,শনিবার সকাল সাড়ে ৯টা থেকে পৌনে ১০টার মধ্যে টেকনাফের দমদমিয়াঘাট থেকে ৯টি জাহাজ সেন্টমার্টিনের উদ্দেশে ছেড়ে যায়। এর আগে জাহাজগুলোতে ধারণক্ষমতার অতিরিক্ত পর্যটক তোলা হয়েছে কি না, তা পরীক্ষা করেন কোস্টগার্ডের সদস্যরা।

ট্যুরিস্ট পুলিশের টেকনাফের উপপরিদর্শক মো. সিরাজুল ইসলাম বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে সেন্টমার্টিন জেটিঘাটের পৌঁছানোর কথা ছিল জাহাজটির। ডুবোচরে আটকে যাওয়ায় সেটি বেলা পৌনে দুইটার দিকে সেন্টমার্টিন জেটিঘাটে পৌঁছায়।

এমভি বার আউলিয়া জাহাজের কয়েকজন পর্যটক বলেন, ধারণাক্ষমতার অতিরিক্ত যাত্রী তোলা হয়েছিল জাহাজটিতে। টেকনাফের দমদমিয়া ঘাট থেকে ছেড়ে আসার ১ ঘণ্টা ২৫ মিনিট পর জাহাজটি নাফ নদীর মোহনার নাইক্ষ্যংদিয়া এলাকায় ডুবোচরে আটকে যায়। প্রায় ৪৫ মিনিট ডুবোচরে আটকে ছিল জাহাজটি। পরে বেলা পৌনে দুইটার দিকে সেন্টমার্টিন জেটিঘাটে পৌঁছায়। জাহাজ থেকে পর্যটকদের নামতে আরও আধা ঘণ্টার বেশি সময় লাগে। ওই জাহাজে সেন্টমার্টিনে যাওয়া অনেক পর্যটকেরই জাহাজটিতে করে বেলা তিনটায় টেকনাফে ফেরার টিকিট করা ছিল। ফলে তাঁরা আর সেন্টমার্টিনে নামেননি। এটাকে হয়রানিমূলক বলে মনে করছেন পর্যটকরা।

সর্বশেষ পাওয়া সংবাদ