মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
মুক্তির আগেই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে অল্লু অর্জুন-দীপিকার ‘রাকা’ বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী পলায়ন ও কর্মস্থলে অনুপস্থিত - পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তা বরখাস্ত আনলিমা ইয়ার্ন ডাইংয়ের ক্রেডিট রেটিং সম্পন্ন হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী নিউইয়র্ক–ঢাকা রুটে বিমান চালুর রোডম্যাপ চান যুক্তরাষ্ট্রপ্রবাসীরা অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ
advertisement
সারাদেশ

ঢাকা-সিলেট মহাসড়কে তিন চাকার যান চলাচলে কঠোর অবস্থানে হাইওয়ে পুলিশ

তিমির বনিক, ষ্টাফ রিপোর্টার: হবিগঞ্জের মাধবপুর, শায়েস্থাগঞ্জ হাইওয়ে পুলিশের কঠোর পদক্ষেপের কারণে ঢাকা-সিলেট মহাসড়কে বন্ধ হতে যাচ্ছে তিন চাকার যান চলাচল। বুধবার থেকে শুরু হয়েছে প্রথম অবস্থায় সকালে মাইকিং করে হাইওয়ে

পুলিশ জানায়, মহাসড়কে তিন চাকার যানবাহন পাওয়া গেলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, হাইকোর্টের নির্দেশ অনুযায়ী ঢাকা সিলেট মহাসড়কে তিন চাকার যানবাহন ইজিবাইক, সিএনজিচালিত অটোরিকশা, টমটম, ভটভটি, করিমন ও নসিমন চলাচল নিষিদ্ধ করা হয়েছে। হাইওয়ে পুলিশ মহাসড়কে দুর্ঘটনা ও প্রাণহানি কমাতে সর্বোচ্চ চেষ্টা করছে। এরপরও মাঝে মাঝে পুলিশের চোখ ফাঁকি দিয়ে মহাসড়কে তিন চাকার ছোট যান চলাচল করে। এখন থেকে মহাসড়কে যেন কোনো ধরনের তিন চাকার যান চলাচল না করে এ ব্যাপারে হাইওয়ে পুলিশ কঠোর ব্যবস্থা গ্রহণ করছে।

শায়েস্থাগঞ্জ হাইওয়ে পুলিশের ওসি মাঈনুল ইসলাম ভূঁইয়া বলেন, উচ্চ আদালতের নির্দেশের প্রেক্ষিতে সড়কে দুর্ঘটনা ও প্রাণহানি রোধ করতে হাইওয়ে পুলিশ সবসময় দায়িত্ব পালন করে আসছে। সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হাইওয়ে পুলিশ তিন চাকার যানবাহন বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করছে। যেসব যানবাহন এ নির্দেশনা অমান্য করবে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আইন অমান্য করে তারপর ও যদি এই দুঃসাহস করে মহাসড়কে তিন চাকার যান নিয়ে চলাচল করে তাহলে এর বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর আইনের প্রয়োগ করা হবে।

সর্বশেষ পাওয়া সংবাদ