রবিবার, ০১ নভেম্বর ২০২৬
রবিবার, ০১ নভেম্বর ২০২৬
শিরোনাম
জরুরি প্রয়োজনে এক কিস্তির সমপরিমাণ অর্থ উত্তোলন করতে পারবেন ওয়ালটন প্লাজার ক্রেতারা বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষা দেওয়া আফিয়া মাসুমা পেল এ গ্রেড যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন মাহমুদুল হক বাংলাদেশের কৃষিপণ্য রপ্তানি বাড়াতে নতুন অর্থায়ন মডেল গড়ে তুলছে আইএফআইসি ব্যাংক ও সুইসকন্ট্যাক্ট পুকুর থেকে হোটেলকর্মীর ভাসমান মরদেহ উদ্ধার মিরপুর টেস্ট - উইন্ডিজের কাছে ৮ উইকেটে হারল বাংলাদেশ ২০৩০ সাল পর্যন্ত মূলধনি মুনাফায় কর অব্যাহতি চায় ডিবিএ বিশ্বব্যাংকের সঙ্গে ৪৫০ মিলিয়ন ডলারের ঋণ চুক্তি স্বাক্ষর বাংলাদেশের ময়মনসিংহ শিক্ষাবোর্ডে এইচএসসিতে পাসের হার ৫১.৪৪ শতাংশ, জিপিএ-৫ এ মেয়েরা এগিয়ে এইচএসসিতে ১ বা ২ বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের ১ মাসের মধ্যে পরীক্ষার সুযোগ
advertisement
সারাদেশ

মিথ্যা মামলায় হয়রানি বাদীকে আদালতের শোকজ

তিমির বনিক, ষ্টাফ রিপোর্টার:মৌলভীবাজারের বড়লেখায় মিথ্যা মামলা দায়ের করে চার ব্যক্তিকে হয়রানির অভিযোগে মামলার বাদী মতিউর রহমানকে শোকজ করা হয়েছে। একই সঙ্গে মামলার দায় হতে আসামিদের অব্যাহতির আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ জিয়াউল হক এ আদেশ দেন।

এই তথ্য নিশ্চিত করেছেন বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বেঞ্চ সহকারী ইকরাম হোসেন।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৪ সালে উপজেলার সুজানগর ইউনিয়নের পাঠনা গ্রামের মৃত সুরমান আলীর ছেলে মতিউর রহমান বর্ণি ইউনিয়নের বর্ণি গ্রামের ফয়জুর রহমান, মারুফ উদ্দিন, মুহিবুর রহমান ও মকদ্দছ আলীকে আসামি করে ভূমি ক্রয়-বিক্রয় সংক্রান্তে বিশ্বাস ভঙ্গের মাধ্যমে অর্থ আত্মসাতের মামলা (নম্বর সিআর-১৪২) দায়ের করেন। আদালতে বিচার প্রক্রিয়ায় আসামিদের বিরুদ্ধে দায়ের করা অভিযোগের সত্যতা প্রমাণ করতে পারেননি বাদী। এরই মধ্যে মামলা চলাকালে ৪ নম্বর আসামি মকদ্দছ আলী মারা যান।

গতকাল বৃহস্পতিবার (৯ফেব্রুয়ারি) দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে যথাযত অপরাধ প্রমাণিত না হওয়ায় আসামি ফয়জুর রহমান, মারুফ উদ্দিন, মুহিবুর রহমান’কে মামলার দায় হতে অব্যাহতি দেওয়া হয়। পাশাপাশি মামলার বাদী মিথ্যা অভিযোগ দায়ের করে আসামিদের (অব্যাহতি পাওয়া) হয়রানি করায় ফৌজদারি কার্যবিধির ২৫০ ধারায় বাদী মতিউর রহমান’কে শোকজ করেছেন আদালত। বাদী পক্ষের মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট হারুন অর রশীদ ও বিবাদী পক্ষে পরিচালনা করেন অ্যাডভোকেট সুব্রত কুমার দত্ত।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ