মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পলায়ন ও কর্মস্থলে অনুপস্থিত - পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তা বরখাস্ত আনলিমা ইয়ার্ন ডাইংয়ের ক্রেডিট রেটিং সম্পন্ন হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী নিউইয়র্ক–ঢাকা রুটে বিমান চালুর রোডম্যাপ চান যুক্তরাষ্ট্রপ্রবাসীরা অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা
advertisement
সারাদেশ

আদাবর হতে ১৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী ও সহযোগী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর আদাবর এলাকা হতে ১৬ কেজি গাঁজাসহ অবৈধ মাদক ব্যবসায়ী চক্রের মূলহোতা মোঃ শরিফ মিয়া ও তার অন্যতম সহযোগী মোঃ আল আমিনকে গ্রেফতার করেছে র‌্যাব ৩।

রাজধানীর আদাবর এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী চক্রের মূলহোতা ১। মোঃ  শরিফ মিয়া (২৭), পিতা-মোঃ ইকবাল হোসেন, সাং-কালিপুর দক্ষিন পাড়া, থানা-ভৈরব, জেলা-কিশোরগঞ্জ এবং তার অন্যতম সহযোগী ২। মোঃ আলামিন (২৩), পিতা-মোঃ বাছির মিয়া, সাং-চানপুর, পোঃ-শিমুলকান্দি, থানা-ভৈরব, জেলা-কিশোরগঞ্জদ্বয়কে ১৬ কেজি গাঁজা, ০১ টি মোটরসাইকেল এবং ০১ টি মোবাইলসহ ১০/০২/২০২৩ তারিখ সকাল ০৮০০ ঘটিকায় গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৩।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৩ এর অধিনায়ক লেঃ কর্ণেল আরিফ মহিউদ্দিন আহমেদ, পিপিএম (সেবা), বিজিবিএম, পিবিজিএম, পিএসসি।

অধিনায়ক জানান, ধৃত আসামীরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের কৃতকর্মের বিষয়টি স্বীকার করে। তারা পরস্পর যোগসাজশে দীর্ঘ দিন যাবৎ কুমিল্লা হতে অবৈধ মাদকদ্রব্য গাঁজার চালান নিয়ে নিজ হেফাজতে রেখে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ক্রয় বিক্রয় করে আসছে। এছাড়াও ধৃত শরিফ মিয়ার বিরুদ্ধে বিভিন্ন থানায় ০৫ টি মাদক মামলা রয়েছে।

ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ