মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পলায়ন ও কর্মস্থলে অনুপস্থিত - পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তা বরখাস্ত আনলিমা ইয়ার্ন ডাইংয়ের ক্রেডিট রেটিং সম্পন্ন হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী নিউইয়র্ক–ঢাকা রুটে বিমান চালুর রোডম্যাপ চান যুক্তরাষ্ট্রপ্রবাসীরা অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা
advertisement
সারাদেশ

মৌলভীবাজারে অর্ধগলিত নারীর লাশ উদ্ধার

তিমির বনিক, ষ্টাফ রিপোর্টার : মৌলভীবাজারে অজ্ঞাতনামা এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সকালে সদর উপজেলার একাটুনা ইউনিয়নের কচুয়া গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে আমাদের কাছে এই লাশটি পড়ে আছে থাকার খবর আসে। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যাই। পরে শুক্রবার সকালে মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মৌলভীবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশীদ চৌধুরীর সাথে যোগাযোগ করলে তিনি এর সত্যতা নিশ্চিত করে বলেন, উদ্ধার হওয়া লাশটি একজন নারীর। লাশটি পচে গলে যাওয়ায় চিহ্নিত বা নাম পরিচয় বয়স কিছুই শনাক্ত করা যাচ্ছে না। ময়না তদন্তের পর বিস্তারিত বিষয় সম্পর্কে জানা যাবে।

তিনি আরও বলেন আমাদের টিম কাজ করছে নাম পরিচয় জানতে জোর চেষ্টা চালিয়ে যাচ্ছি। এখন এ পর্যন্ত কিছু বলা যাচ্ছে না।

সর্বশেষ পাওয়া সংবাদ