মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পলায়ন ও কর্মস্থলে অনুপস্থিত - পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তা বরখাস্ত আনলিমা ইয়ার্ন ডাইংয়ের ক্রেডিট রেটিং সম্পন্ন হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী নিউইয়র্ক–ঢাকা রুটে বিমান চালুর রোডম্যাপ চান যুক্তরাষ্ট্রপ্রবাসীরা অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা
advertisement
সারাদেশ

বেনাপোলে পরোয়ানাভূক্ত ২১ আসামি গ্রেফতার : ইয়াবা-গাঁজা উদ্ধার

বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোল সীমান্ত থেকে মাদকসহ বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত পলাতক ও গ্রেফতারি পরোয়নাভুক্ত ২১ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৯ ফেব্রয়ারী) ভোর থেকে বিকেল পর্যন্ত অভিযানে ৫০ পিচ ইয়াবা ও ৫০০ গ্রাম গাঁজাসহ বেনাপোল পোর্ট থানার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাকৃত আসামিরা হলো, রিপন হোসেন (২৪),আরশাদ আলী (৩০),আওয়াল হোসেন (৩৬),হাসেম আলী (৩০),চান মিয়া (৪২),গোলাম হোসেন (২৮), শাহ আলম (৩০),কালু মিয়া (৩৮), মিলন বিশ্বাস (৩০),আব্দুর রাজ্জাক (৩৫),সেলিম শেখ (৩৭),মুক্তি (৪৫),শাহীন (৩৩),কোরবান ব্যাপারী (৩০),আলমগীর হোসেন (৩২), ফারুক হোসেন (২৭),রমজান আলী (৩০), রুবেল (২৫), হারুন অর রশিদ (৩৬),মাসুদ রানা(২৯) ও রূপন হাসান (১৯)। এদের সবার বাড়ি বেনাপোল পোর্ট থানার বিভিন্ন এলাকায়। এদের মধ্যে ফারুক হোসেনকে ২০ পিস ইয়াবা ও হারুন অর রশিদকে ৫০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়েছে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া বলেন, সংগীয় ফোর্স নিয়ে কয়েকটি গ্রামে অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত ২১ জন পলাতক আসামি গ্রেফতার করি। এদের বাড়ি বেনাপোল পোর্ট থানার বিভিন্ন এলাকায়। এদের মধ্যে দুইজনের কাছ থেকে ২০ পিস ইয়াবা ও ৫০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। তাদের বিশেষ প্রহরায় যশোর আদালতে পাঠানো হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ