শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
শিরোনাম
জরুরি প্রয়োজনে এক কিস্তির সমপরিমাণ অর্থ উত্তোলন করতে পারবেন ওয়ালটন প্লাজার ক্রেতারা বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষা দেওয়া আফিয়া মাসুমা পেল এ গ্রেড যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন মাহমুদুল হক বাংলাদেশের কৃষিপণ্য রপ্তানি বাড়াতে নতুন অর্থায়ন মডেল গড়ে তুলছে আইএফআইসি ব্যাংক ও সুইসকন্ট্যাক্ট পুকুর থেকে হোটেলকর্মীর ভাসমান মরদেহ উদ্ধার মিরপুর টেস্ট - উইন্ডিজের কাছে ৮ উইকেটে হারল বাংলাদেশ ২০৩০ সাল পর্যন্ত মূলধনি মুনাফায় কর অব্যাহতি চায় ডিবিএ বিশ্বব্যাংকের সঙ্গে ৪৫০ মিলিয়ন ডলারের ঋণ চুক্তি স্বাক্ষর বাংলাদেশের ময়মনসিংহ শিক্ষাবোর্ডে এইচএসসিতে পাসের হার ৫১.৪৪ শতাংশ, জিপিএ-৫ এ মেয়েরা এগিয়ে এইচএসসিতে ১ বা ২ বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের ১ মাসের মধ্যে পরীক্ষার সুযোগ
advertisement
সারাদেশ

মৌলভীবাজারে গাঁজাসহ আটক ১

তিমির বনিক, ষ্টাফ রিপোর্টার: মৌলভীবাজারে ২৫০ গ্রাম গাঁজাসহ মসুদ মিয়া ওরফে সলই (৪৭) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) গোপন তথ্যের ভিত্তিতে মৌলভীবাজার সদর থানাধীন শেরপুর ফাঁড়ির এসআই শাহ আলম, এএসআই মোশাহিদ কামালসহ শেরপুর মুক্তিযোদ্ধা চত্ত্বরের পাশে থাকা শিলা ভ্যারাইটিজ স্টোরের সামনে থেকে মসুদ মিয়াকে আটক করেন।

আসামি মসুদ মিয়ার দেহ তল্লাশি করে তার পরনের জ্যাকেটের পকেট থেকে ২৫০ গ্রাম গাঁজা জব্দ করে তাকে আটক করা হয়। আটককৃত আসামি মৌলভীবাজার সদর থানার ব্রাহ্মণগ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে। আটককৃত মসুদ মিয়া পেশাদার মাদক কারবারি এবং তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে থানা পুলিশ সূত্রে জানা যায়।

এ ঘটনায় আটককৃতর বিরুদ্ধে মৌলভীবাজার সদর মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
এ বিষয়ে মৌলভীবাজার মডেল থানা পুলিশের সদ্য যোগদানপ্রাপ্ত ওসি হারুনুর রশিদ চৌধুরী এর সত্যতা নিশ্চিত করে বলেন আসামিকে পুলিশি হেফাজতে মৌলভীবাজার আদালতে প্রেরন করা হয়েছে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ