মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী নিউইয়র্ক–ঢাকা রুটে বিমান চালুর রোডম্যাপ চান যুক্তরাষ্ট্রপ্রবাসীরা অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত
advertisement
সারাদেশ

তুরস্ক ও সিরিয়ার মানুষের পাশে দাঁড়াচ্ছেন ফারাজ করিম চৌধুরী

চট্টগ্রাম প্রতিনিধি: স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্ক ও সিরিয়ার অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছেন সারাদেশের আলোচিত তরুণ রাজনীতিবিদ ফারাজ করিম চৌধুরী। তিনি বর্তমানে তুরস্কে অবস্থান করছেন। ইতোমধ্যে বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ সামগ্রী পাঠানোর প্রস্তুতি নিয়েছেন তিনি।

জানা যায়, বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূতের সাথে এবিষয়ে ফারাজ করিম চৌধুরীর আলাপচারিতা হয়।

আগামীকাল শুক্রবার বাংলাদেশ থেকে একটি বিমান তুরস্কের উদ্দেশ্যে রওয়ানা দিবে এবং তাদের বিভিন্ন ধরনের শীতবস্ত্র সহ আনুষঙ্গিক জিনিসপত্র প্রয়োজন বলে আলাপচারিতায় জানানো হয়।

এরই প্রেক্ষিতে আজ সকাল ১১টায় নিজের অফিসিয়াল ফেসবুক পেইজে স্ট্যাটাসের মাধ্যমে তুরস্ক ও সিরিয়ার অসহায় মানুষের পাশে দাঁড়ানোর ঘোষণা দেন ফারাজ করিম চৌধুরী।

আজ চট্টগ্রামের আগ্রাবাদস্থ সিঙ্গাপুর-ব্যাংকক মার্কেটের বিপরীতে অবস্থিত এস.এফ টাওয়ারের সামনে অস্থায়ী কালেকশন বুথ স্থাপন করেন তিনি।

সেখানে ফারাজ করিম চৌধুরীর আহবানে অর্ধশত স্বেচ্ছাসেবী কম্বল, জ্যাকেট, সোয়েটার, স্যানিটারি ন্যাপকিন, মৌজা, বেবি ডায়াপার, আন্ডার গার্মেন্টস থেকে শুরু করে বিভিন্ন ধরনের সামগ্রী পাঠানোর জন্য প্যাকেটজাত করে প্রস্তুত করছেন।

এসব সামগ্রী বৃহস্পতিবার রাত ৮টার মধ্যে ট্রাকে ভর্তি করে ঢাকায় অবস্থিত তুরস্ক দূতাবাসের উদ্দেশ্যে রওয়ানা দিবে।

আগামীকাল শুক্রবার দুপুর ৩টায় ঢাকার বারিধারা ডিপলোমেটিক জোন, ৫ নং রোডের ৮ নং বাড়ীতে অবস্থিত তুরস্কের দূতাবাসের সামনে এসব সামগ্রী হস্তান্তর করা হবে। যেখানেই মানবিক বিপর্যয় ঘটে, সেখানেই আশার আলো হয়ে দেখা মিলে মানবিক তরুণ ফারাজ করিম চৌধুরীর।

করোনার কঠিন সময়ে, বিএম ডিপোর অগ্নিকান্ডের ঘটনায় ও সিলেট-কুড়িগ্রামের ভয়াবহ বন্যা সহ দেশের মানুষের প্রতিটি ক্রান্তিলগ্নে জীবন বাজি রেখে পাশে দাঁড়ানো ফারাজ করিম চৌধুরী ইতোপূর্বে মায়ানমারের নির্যাতিত রোহিঙ্গা শরনার্থীদের পাশে দাঁড়ানোর পাশাপাশি ফিলিস্তিনের নিরীহ মুসলমানদের পাশে দাঁড়িয়েছিলেন।

এরই ধারাবাহিকতায় এবার স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্ক ও সিরিয়ার অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছেন তিনি।

সর্বশেষ পাওয়া সংবাদ