মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী নিউইয়র্ক–ঢাকা রুটে বিমান চালুর রোডম্যাপ চান যুক্তরাষ্ট্রপ্রবাসীরা অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত
advertisement
সারাদেশ

১২০ টাকায় পুলিশে চাকরি!

আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধি: চাকরি নয় সেবা’ শ্লোগানে স্মার্ট পুলিশ তৈরি করতে মেধাবী ও যোগ্য প্রার্থীদের বাছাই করা হবে। পুলিশের চাকরি পেতে কোন টাকা পয়সা লাগে না। সন্তানের চাকরির জন্য কোন পিতার জমিজমা বিক্রি করতে হবে না। মাত্র ১২০ টাকায় কনস্টেবল পদে পুলিশে চাকরি দেওয়া হবে।

গনমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপচারিতায় কথাগুলো বলেছেন, ঝিনাইদহ জেলা পুলিশ সুপার মোহাম্মদ আশিকুর রহমান বিপিএম পিপিএম (বার)।

তিনি বলেন, আগামী ২ মার্চ (বৃহস্পতিবার) ঝিনাইদহ পুলিশ লাইনস মাঠে কনস্টেবল পদে লোক নিয়োগ হবে। নিয়োগের সময় অনেকে প্রতারণার শিকার হন। চাকরির জন্য দালাল ধরেন। অনেক সময় দেখা যায় চাকরি দেওয়ার কথা বলে দালালেরা ১০জন প্রার্থীর কাছ থেকে টাকা গ্রহণ করে। তাদের মধ্যে যোগ্যতার ভিত্তিতে এক/দুইজনের চাকরি হয়ে যায়। তখন দালালেরা চাকরি দিয়েছি বলে প্রচার করে এবং চুক্তিকৃত টাকা আদায় করে। এ ধরনের প্রতারণার বিষয়ে সচেতন করতে সকলের সহযোগিতা কামনা করেছেন পুলিশ সুপার মোহাম্মদ আশিকুর রহমান।

সবার প্রতি অনুরোধ জানিয়ে পুলিশ সুপার বলেন, বিনা টাকায় পুলিশে নিয়োগের এই বার্তা আপনারা জেলার সব জায়গায় পৌঁছে দিবেন। সরকারি বিধিবিধান অনুযায়ী লাইনে দাঁড়াবেন। কেবল শারীরিক ভাবে যোগ্য, লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণরাই মেধার ভিত্তিতে চাকরি পাবেন। এজন্য ঘুষ ও কোন প্রকার তদবির লাগবে না। যদি কেউ কোথাও চাকরির জন্য টাকা দাবি করে তাকে পুলিশে ধরিয়ে দিন।

আরও পড়ুন:

কালীগঞ্জে যানবাহন থেকে চাঁদাবাজীর সময় আটক ৪

ঝিনাইদহে সুদখোরদের বিরুদ্ধে অভিযান, বিভিন্ন গ্রাম থেকে গ্রেফতার ৬

গত পাঁচ বছরে কক্সবাজারের বিভিন্ন স্থানে ছড়িয়েছে অর্ধলক্ষাধিক রোহিঙ্গা

গাজীপুরে এশিয়ান টিভির সাংবাদিককে কুপিয়ে জঘম



সর্বশেষ পাওয়া সংবাদ