মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী নিউইয়র্ক–ঢাকা রুটে বিমান চালুর রোডম্যাপ চান যুক্তরাষ্ট্রপ্রবাসীরা অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত
advertisement
সারাদেশ

কালীগঞ্জে যানবাহন থেকে চাঁদাবাজীর সময় আটক ৪

আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে বিভিন্ন সংগঠনের নামে মহাসড়কে চাঁদাবাজির অভিযোগে চার জনকে আটক করেছে র‌্যাব-৬। বুধবার রাতে কালীগঞ্জ কোটচাঁদপুর মহাসড়কের তালেশ্বর নামক স্থান থেকে তাদের আটক করা হয়।

বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে র্যা ব জানায়, কালীগঞ্জের মহাসড়কে চলাচলকারী যানবাহন থেকে চাঁদাবাজি করা হচ্ছে এমন খবর পেয়ে অভিযান চালায় র‌্যাব। এ সময় তালেশ্বর নামক স্থান থেকে চাঁদাবাজির সময় হাতে নাতে রবিন দাস, আওয়াল হোসেন, আনজু ও এসএম ফারুক খানকে আটক করা হয়। তারা যাববাহনের চালকদের ভয়ভীতি দেখিয়ে দীর্ঘদিন ধরে চাঁদাবাজি করে আসছিলো বলে র‌্যাবের কাছে স্বীকার করেছে। আটককৃতদের বিরুদ্ধে র‌্যাবের পক্ষ থেকে মামলা দায়ের করে তাদের বৃহস্পতিবার বিকালে কালীগঞ্জ থানায় সোপর্দ করা হয়।

আরও পড়ুন:

ঝিনাইদহে সুদখোরদের বিরুদ্ধে অভিযান, বিভিন্ন গ্রাম থেকে গ্রেফতার ৬

গত পাঁচ বছরে কক্সবাজারের বিভিন্ন স্থানে ছড়িয়েছে অর্ধলক্ষাধিক রোহিঙ্গা

গাজীপুরে এশিয়ান টিভির সাংবাদিককে কুপিয়ে জঘম

সর্বশেষ পাওয়া সংবাদ