মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী নিউইয়র্ক–ঢাকা রুটে বিমান চালুর রোডম্যাপ চান যুক্তরাষ্ট্রপ্রবাসীরা অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত
advertisement
সারাদেশ

গাজীপুরে এশিয়ান টিভির সাংবাদিককে কুপিয়ে জঘম

গাজীপুর প্রতিনিধি : তথ্য সংগ্রহের সময় গাজীপুরে এশিয়ান টিভির সাংবাদিক আরিফ খান আবিরকে কুপিয়ে জঘম করেছে হামলাকীরা। এ ঘটনায় রাতেই থানায় মামলা দায়ের করেছে আহত ওই সাংবাদিক। তিন দিন পারলেও এখনো ঘাতকদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

গত মঙ্গলবার বিকালে এ হামলা ঘটনা ঘটে। পরে স্থানীয় উদ্ধার করে শ্রীপুর স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করে আহত সাংবাদিককে।

হামলাকী জজ মিয়া জেলার শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের নগর হাওলা গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে। এ হামলায় তার সাথে অজ্ঞাত ৬ জন সন্ত্রাসী অংশ নেয়।

জানা যায়, জজ মিয়া তার আপন সহোদর ছোট ভাই খলিল মিয়াসহ স্থানীয় ৩ জনকে গরুর চুরির ঘটনায় ফাঁসায়। এ ঘটনায় পুলিশ কোন তথ্য প্রমাণ না পাওয়ায় অভিযোগ থেকে অব্যাহতি দেয়। এ ধরণের ঘটনটায় স্থায়ীরা প্রতিবাদ জানায়। আর সেই সংবাদ সংগ্রহের সময় এশিয়ান টেলিভিশনের গাজীপুর প্রতিনিধি আরিফ খান আবিরকে কুপিয়ে গুরুতর আহত করে হামলাকারী।

ঘটনার রাতেই জজ মিয়াসহ ৬ জনের বিরুদ্ধে থানায় মামলা করা হলে গা ডাকা দেয় অভিযুক্ত সকল আসামি। যার ফলে তাদের কোন বক্তব্য পাওয়া যায়নি।

গাজীপুর পুলিশ সুপার কাজী শফিকুল আলম বলেন, ঘটনার পরেই মামলা নেওয়া হয়েছে অভিযুক্ত আসামিদের ধরতে পুলিশের একাধিক দল কাজ করছে।

সর্বশেষ পাওয়া সংবাদ