মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী নিউইয়র্ক–ঢাকা রুটে বিমান চালুর রোডম্যাপ চান যুক্তরাষ্ট্রপ্রবাসীরা অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত
advertisement
সারাদেশ

চুয়াডাঙ্গায় ভারতীয় বুপ্রেনরফাইন ইনজেকশনসহ আটক ২

আহসান আলম, চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় অভিযান চালিয়ে দুইজন মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা।

বৃহস্পতিবার ভোরে আলমডাঙ্গা শহরের রেল বাজারে অভিযান চালিয়ে ৬শ’ অ্যাম্পুল নেশা জাতীয় ভারতীয় বুপ্রেনরফাইন ইনজেকশনসহ তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- আলমডাঙ্গা উপজেলার জগন্নাথপুর মাঠপাড়ার চেতন আলীর ছেলে শাফায়েত আলী (৪৬) ও দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানার আহমেদনগর এলাকার মোস্তফা’র ছেলে রনি বাবু (২৩)।

image-50

এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে, গোপণ সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোর সাড়ে ৩ টার দিকে চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরিয়তউল্লাহের নেতৃত্বে পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, উপপরিদর্শক আকবর হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে আলমডাঙ্গা রেল বাজার এলাকায় অভিয়ান চালিয়ে শাফায়েত আলী ও রনি বাবু নামের দু’জনকে আটক করে। আটক দু’জনের কাছ থাকা একটি ব্যাগে তল্লাশি চালিয়ে ৬শ’ অ্যাম্পুল ভারতীয় নেশা জাতীয় বুপ্রেনরফাইন ইনজেকশন উদ্ধার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাসহ শাফায়েত আলি ও রনি বাবুকে আলমডাঙ্গা থানায় সোপর্দ করা হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ