মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী নিউইয়র্ক–ঢাকা রুটে বিমান চালুর রোডম্যাপ চান যুক্তরাষ্ট্রপ্রবাসীরা অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত
advertisement
সারাদেশ

শিমুলতলার রাস্তার সরকারি গাছ কাটার হিড়িক

তিমির বনিক, স্টাফ রিপোর্টার: মৌলভীবাজার সদর উপজেলা শিমুলতলা বাজার সংলগ্ন দাসপাড়া গ্রামের রাস্তার দুপাশে থাকা সরকারিভাবে বরাদ্দকৃত অর্থে লাগানো বেলজিয়াম গাছগুলো কাঁটার চলছে হিড়িক।

শিমুলতলা বাজার সংলগ্ন দাসপাড়া গ্রামের বর্ষিজোরা,ছালামিটিলা রাস্তার পাশের দুই ধারের বৃহৎ আকারের অনেক মূল্যবান গাছগুলো কেটে নিয়ে যাচ্ছে স্থানীয় প্রভাবশালী। গোপন তথ্যে জানা যায় স্থানীয় বাসিন্দা মৃত খয়ের উল্লার ছেলে আব্দুল রকিব এসব গাছ কেটে নিয়ে যাচ্ছে সরাসরি স’ মিলে।

পরে গাছগুলো কাঠ ব্যবসায়ীর কাছে বিক্রি করে দেওয়া হচ্ছে। আইনের কোন কিছু তোয়াক্কা না করে নিয়মবালাইকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চালিয়ে যাচ্ছে জমজমাট বাণিজ্য। ফলে যেমন পরিবেশের ক্ষতি সাধিত সহ রাজস্ব হারাচ্ছে সরকার। বিভিন্ন ব্যবসায়ীরা গাছগুলো গুলাকার সাইজ করে ভ্যান ও ট্রাক যোগে নিজেদের পছন্দের বিভিন্ন স’মিলে নিয়ে যাচ্ছেন। এলাকার বাসিন্দারা জানান, ভোর বেলা থেকে চলে প্রভাবশালী আব্দুল রকিবের নিজস্ব লোক দিয়ে গাছ কাটার হিড়িক। স্থানীয় লোকজন ভয়ে মুখ খুলতে রাজি হয়না।

তবে এ বিষয়ে ৭নং চাঁদনীঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তার উদ্দিনের সাথে মুঠোফোনে জানতে চাইলে তিনি বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।

তিনি আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থলে কর্তনকৃত গাছগুলো জব্দ করা হয়েছে। তিনি এও বলেন গত শনিবার এই গাছকাটার বিষয়টি জানতে পারেন এবং সাথে সাথে ৭নং ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ড মেম্বার হুমায়ুন কবির শাওনকে অবহিত করে সরজমিনে গিয়ে দেখতে পান সরকারি অর্থায়নে লাগানো রাস্তার পাশের গাছ কেটে নিয়ে যাওয়া হচ্ছে আব্দুল কবির এর বাড়িতে। তৎক্ষণাৎ সময়ে মেম্বারসহ এলাকার স্থানীয় লোকজন নিয়ে আব্দুল কবির এর বাড়িতে গিয়ে কাটা গাছগুলো জব্দ করেন। তিনি তখন আব্দুল রকিবেকে গাছকাটার অনুমতি সহ প্রয়োজনীয় কাগজপত্র ও গাছ কর্তনকারীদের অফিসে আসার নির্দেশ প্রদান করেন।

ইউপি কার্যালয়ে এসে কাগজপত্র দেখাতে ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান। বনবিভাগের কর্মকর্তা ও গাছ কাটার বিষয়ে অবগত আছেন এবং অদৃশ্য কোন কারণ বশত আইনি কোন পদক্ষেপ গ্ৰহন করেননি।

সর্বশেষ পাওয়া সংবাদ