মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী নিউইয়র্ক–ঢাকা রুটে বিমান চালুর রোডম্যাপ চান যুক্তরাষ্ট্রপ্রবাসীরা অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত
advertisement
সারাদেশ

পবিপ্রবির কর্মকর্তাদের কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের গুরুত্বপূর্ণ দপ্তর থেকে দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের সরিয়ে দেওয়াসহ ৬ দফা দাবি আদায়ে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করেছেন (পবিপ্রবি) কর্মকর্তাদের একাংশ । ৮ ফেব্রুয়ারি সকাল ৯ টা থেকে দুপুর দেড় ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি পালন করেন তাঁরা।

কর্মবিরতি ও অবস্থান ধর্মঘটে বক্তব্য রাখেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অফিসার্স এসোসিয়েশন এর সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক কৃষিবিদ মো. ওয়াজকুরুনী,সহ-সভাপতি আতাউর রহমান প্রমুখ। এসময় পবিপ্রবির ৮২০ জন কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।

দাবিগুলোর মধ্য রয়েছে, প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মরত দুর্নীতিবাজ কর্মকর্তাদের প্রশাসনের বাইরে বদলি করা। সকল কর্মকর্তাদের সহকারী রেজিস্ট্রার পদের স্কেল ষষ্ঠ গ্রেডে এবং ডেপুটি রেজিস্ট্রার পদের স্কেল চতুর্থ গ্রেডে উন্নীত করা। অর্গানোগ্রাম কমিটিতে অফিসার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের রাখাসহ ৬ দফা দাবি জানান।

দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের ঘোষণা দেন আন্দোলনকারীরা।

সর্বশেষ পাওয়া সংবাদ