মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
সারাদেশ

২কেজি গাঁজাসহ আটক ২

তিমির বনিক, ষ্টাফ রিপোর্টার: মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া এর সার্বিক দিক নির্দেশনায় কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুছ ছালেক এর নেতৃত্বে বুধবার ( ৭ ফেব্রুয়ারী) এসআই(নিরস্ত্র) আনোয়ার মিয়া সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। কুলাউড়া থানাধীন ৭নং কুলাউড়া ইউপির অন্তর্গত গাজীপুর চা বাগানস্থ গগনটিলা গেইট এর সম্মুখে কুলাউড়া টু ফুলতলা বাজারগামী রাস্তার উপর হতে মাদক ব্যবসায়ী সজীব বুনার্জী ও দূর্গা চরন (২২) গাঁজাসহ আটক করা হয়। জুড়ী উপজেলার ফুলতলা ইউপির ফুলতলা চা বাগানের বাসিন্দা কার্তিক বুনার্জীর ছেলে সজীব বুনার্জী ও দূর্গা চরন।

গ্রেপ্তারকৃত আসামিদ্বয়ের হেফাজত হইতে ২ কেজি গাঁজা উদ্ধার করে জব্দ করা হয়। ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে কুলাউড়া থানার মামলা নং-০৮, ০৮/০২/২০২৩ খ্রিঃ দায়ের করা হয়। আজ বুধবার (৮ ফেব্রুয়ারি) কুলাউড়া থানা পুলিশের ইনচার্জ ওসি মোঃ আব্দুছ ছালেক এর সাথে যোগাযোগ করলে তিনি বলেন, মাননীয় ডিআইজি সিলেট রেঞ্জের সার্বিক দিক নির্দেশনা ও পুলিশ সুপার মৌলভীবাজার এর নির্দেশে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করায় কুলাউড়া থানা পুলিশের মাদক বিরোধী অভিযানের ফলপ্রসূ। আসামিদ্বয়কে আজ বুধবার সকালে পুলিশি হেফাজতে মৌলভীবাজার আদালতে প্রেরণ করা হয়েছে এবং এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

সর্বশেষ পাওয়া সংবাদ