মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
সারাদেশ

হরিজন ও চা শ্রমিক সম্প্রদায়ের মধ্যে শেলাই মেশিন শীতবস্ত্র বিতরণ

তিমির বনিক, ষ্টাফ রিপোর্টার: মৌলভীবাজার জেলা প্রশাসনের আয়োজনে এবং আল খায়ের ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় ৫০ জন উপকারভোগীর মাঝে সেলাইমেশিন ও ২০০ শীতার্তদের মাঝে শীতবস্ত্র ( উন্নত মানের কম্বল ও টুপি) বিতরণ করা হয়। মৌলভীবাজার জেলা শিল্পকলা ভবনে সেলাইমেশিন ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহ্সান।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক মল্লিকা দে, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রভাংশু সোম মহান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বর্ণালি পাল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহীনা আক্তার, আল খায়ের ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর তারেক মাহমুদ সজিব ও জেলা প্রশাসনের কর্মকর্তা- কর্মচারীবৃন্দ।
আয়োজকেরা জানান, দুইশত শীতার্থ চা শ্রমিক, হরিজন সম্প্রদায় ও নির্মান শ্রমিকদের কম্বল ও মাথার টুপি এবং ৫০ জন অসহায় দুস্থ নারীদের সেলাইমেশিন বিতরণ করা হয়।

জেলা প্রশাসক মীর নাহিদ আহ্সান বলেন, জেলায় এবার প্রায় ৪১ হাজার শীতার্ত মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে সরকারের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এছাড়াও বিভিন্ন সংগঠন ও প্রতিষ্টান শীতবস্ত্র বিতরন করেছেন। এরই ধারাবাহিকতায় আল খায়ের ফাউন্ডেশন শীতবস্ত্র বিতরন করেছে। এরই পাশাপাশি ৫০টি দরিদ্র পরিবারের নারীদের সেলাইমেসিন দেয়া হয়েছে। এই পরিবারগুলো আর্থিক ভাবে স্বাবলম্বী হতে হবে সহায়ক ভূমিকা রাখবে। সেলাই করে আয়ের পথ নিজেরাই তৈরি করতে পারবে

সর্বশেষ পাওয়া সংবাদ