মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
সারাদেশ

ঝিনাইদহে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধি: ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশী নিহত হয়েছে।বুধবার (৮ ফেব্রুয়ারি) সকালে ঝিনাইদহের মহেশপুরের শ্যামকুড় সীমান্তে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি হলেন- শ্যামকুড় পশ্চিমপাড়ার বাাসিন্দা আফেজ উদ্দিনের ছেলে আরিফুল ইসলাম (২৯)।

শ্যামকুড় ইউনিয়ন পরিষদের চেয়াম্যান জামিরুল হক এ তথ্যটি নিশ্চিত করে জানান, আরিফুল ইসলামসহ ৫ থেকে ৬ জন মঙ্গলবার রাতে সীমান্তে গরু আনতে যায়। পরে বিএসএফ তাদেরকে লক্ষ্য করেগুলি ছুড়লে ঘটনাস্থলেই আরিফুল নিহত হয়।বাকি সহযোগীরা পালিয়ে দেশে ফিরে আসে।

তিনি আরো জানান, বর্তমানে লাশটি পড়ে আছে ভারতের নদীয়া জেলার অন্তর্গত হাসখালি সীমান্তের ওমরপুর গ্রামের মাঠে।

৫৮ বিজিবির সিও লেঃ কর্ণেল পারভেজ জানান, আমরা এমন একটি ঘটনা শুনেছি। বিএসএফর সাথে যোগাযোগ করা হয়েছে। এখনও আনুষ্ঠানিকভাবে তারা কিছু জানায় নি। সে বাংলাদেশী কিনা তদন্ত চলছে।

তিনি আরো বলেন, লাশ ভারতীয় সীমান্তে পড়ে আছে। এদিকে ঘটনা জানাজানি হওয়ায় পরিবারসহ গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।


সর্বশেষ পাওয়া সংবাদ