মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
সারাদেশ

রাজনগরে হত্যা মামলার আসামিসহ গ্রেপ্তার ১০

তিমির বনিক, ষ্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের রাজনগর থানা পুলিশের বিশেষ এক অভিযানে ৭ জুয়াড়িসহ পরোয়ানাভুক্ত ২ আসামি এবং র‍্যাবের সহায়তায় খুনের মামলার আসামিসহ মোট ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত অনুমান দেড় টার দিকে রাজনগর থানার এসআই/মোঃ সওকত মাসুদ ভূইয়ার সঙ্গীয় অফিসার ফোর্সের সহযোগিতায় থানাধীন ৪নং পাঁচগাঁও ইউপিস্থ নোয়াগাঁও গ্রামের জনৈক রসেন্দ্র দাস এর বাড়ি হতে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে জুয়া খেলার আসর থেকে আজমল আলী (৫৫), বদরুল মিয়া (৪৫), মঞ্জু নমসূত্র (৪০), দুরুদ মিয়া (৩০), প্রদীপ দাস (৪৫), আব্দুল আউয়াল (৫৬), এবং আব্দুল হান্নান (৩৫), নামে ৭ জুয়ারিকে খেলার অবস্থানরত অবস্থায় আটক করেন।

আটককৃত আসামীদের হেফাজত থেকে জুয়া খেলায় ব্যবহৃত সরঞ্জাম ও নগদ অর্থ ১৭৩০/-টাকা উদ্ধার করা হয়। আটককৃত আসামীদের বিরুদ্ধে রাজনগর থানায় জুয়া আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

অন্যদিকে আরেক অভিযানে দিবাগত রাতে রাজনগর থানার এসআই/ সুলতানুর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করে জিআর-২৮/২২ এর পরোয়ানাভুক্ত আবুল হোসেন এর ছেলে আসামী আব্দুর রাজ্জাক এবং আনোয়ার হোসেন শাহিনকে গ্রেপ্তার করেন।

এছাড়া রাজনগর থানার মামলা নং-১, তাং-০১/০৯/২২ ইং, ধারা-৩০২/২০১/৩৪ পেনাল কোড এর এজাহারনামীয় ২নং পলাতক আসামী মোঃ কুদ্দুছ মিয়াকে (৫৫) র‌্যাব-৯ এর সহায়তায় গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে রাজনগর থানার ইনচার্জ ওসি বিমান ভূষণ রায় সত্যতা নিশ্চিত করে বলেন গ্রেপ্তারকৃত আসামিদের আজ বুধবার (৮ ফেব্রুয়ারি) সকালে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে মৌলভীবাজার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

তিনি আরও বলেন, এই বিশেষ অভিযান চলমান থাকবে ও জানান তিনি।

সর্বশেষ পাওয়া সংবাদ