মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
সারাদেশ

টমেটো ক্ষেত থেকে ট্রাকচালকের লাশ উদ্ধার

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়ায় মো. বেলাল উদ্দিন (৩৫) নামে এক ট্রাক চালকের রক্তামাখা লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার বেলা ১২টার দিকে উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের বেতুয়াবাজার এলাকার মাতামুহুরী নদীর চর টমেটো ক্ষেত থেকে ওই লাশ উদ্ধার হয়।

বেলাল একই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আনিচ পাড়া এলাকার মো. মারজাহান এর ছেলে। সে পেশায় ট্রাক চালক ছিলেন।

স্থানীয় লোকজন জানায়, বেলা ১২টার দিকে নদীতে গোসল করতে যাওয়ার সময় এক নারী লাশ দেখতে পেয়ে স্থানীয় লোকজনকে জানায়। পরে বিষয়টি থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ চন্দন কুমার চক্রবর্তী বলেন, লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করা হয়েছে। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তাকে হত্যা করে লাশ নদীর চরে টমেটো ক্ষেতে ফেলে চলে গেছে বলে ধারণা করা হচ্ছে।

সর্বশেষ পাওয়া সংবাদ