শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
শিরোনাম
মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষায় ১১ দফা নির্দেশনা জারি ভোট শুরু ২১ জানুয়ারি - পাঁচ ধাপে হবে ইউনিয়ন পরিষদ নির্বাচন, তালিকা প্রকাশ করল ইসি রায়পুরায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকে আগুন মিয়ানমারে ‘রোহিঙ্গা গণহত্যা’র প্রমাণ পেয়েছে হেগের আন্তর্জাতিক আদালত শীত উপলক্ষ্যে ওয়ালটনের নতুন প্রিমিয়াম মডেলের গিজার, ইলেকট্রিক কেটলি ও রুম হিটার উন্মোচন হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী ৩টি মেডিকেল কলেজ হাসপাতালে ৮১২২ পদ সৃজনের উদ্যোগ নান্দাইলে পিকআপ-সিএনজি সংঘর্ষে চালক নিহত, শিশুসহ আহত ৭ ময়মনসিংহে বিএনপি ও আ'লীগের সাবেক দুই এমপির বাড়িতে অগ্নিসংযোগ, চার উপজেলায় ও ট্রেনে নাশকতা
advertisement
সারাদেশ

ভালুকায় মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোর আনুমানিক ৪টার দিকে উপজেলার স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় অবস্থিত স্কয়ার ফ্যাশনের সামনে এই ঘটনাটি ঘটে।

ভালুকা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. সিরাজুল ইসলাম এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “ঢাকা-শেরপুর সড়কে চলাচলকারী মীর এক্সক্লুসিভ নামের একটি বাসে আগুন দেওয়া হয়। আগুন লাগানোর পর ভোর সোয়া ৪টার দিকে তারা খবর পান।”

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার কিছুক্ষণের মধ্যেই তাদের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে ততক্ষণে আগুনের তীব্রতায় বাসটির বাইরের অধিকাংশ অংশ এবং ভেতরের সবকটি আসন পুড়ে ছাই হয়ে গেছে।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুর রহমান জানান, পুলিশ ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করছে।এ ঘটনায় জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে চেষ্টা চলছে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ