মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
সারাদেশ

উল্লাপাড়ায় ট্রাকে চাকায় পিষ্ট হয়ে স্কুলশিক্ষক নিহত

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোশাররফ হোসেন (৪৫) নামের একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের মৃত্যু হয়েছে। 

রোববার (২৩ আগস্ট) সকাল সোয়া ৭ টার দিক উপজেলার শ্যামলীপাড়া-মোহনপুর সড়কের পশ্চিমপাড়া রফিক বিএসসির বাড়ী সংলগ্ন এলাকায় মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহত মোশাররফ হোসেন উপজেলার সুজা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তিনি উপজেলার কালিয়াকৈর গ্রামের সাইফুল মাস্টারের ছেলে।

স্থানীয়রা জানান, ছেলে মেয়েকে মানুষ করার জন্য গ্রাম ছেড়ে পারিবার নিয়ে উল্লাপাড়া শহরে ভাড়া বাসায় থাকেন।কর্মের তাগিদে সকালে মোটরসাইকেল যোগে স্কুলে যাওয়ার পথে শ্যামলীপাড়া-মোহনপুর আঞ্চলিক সড়কের পশ্চিমপাড়া রফিকের বাড়ির সামনে বালুবাহী ট্রাক ওভারটেক করার সময় সামনে সিএনজি থাকায় মোটরসাইকেলের ব্রেক চেপে ধরায় আরোহী মোশাররফ সড়কে ছিটকে পড়ে চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

দুর্ঘটনার পর স্থানীয়রা পুলিশে খবর দিলে উল্লাপাড়া মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধারসহ দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও ট্রাকটি জব্দ করেন।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে দুর্ঘটনার পর ট্রাকের চালক ও হেল্পার পালিয়ে যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

সর্বশেষ পাওয়া সংবাদ