বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
শিরোনাম
বাংলাদেশের ৫ খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন শেষ ম্যানেজার পদে নিয়োগ দেবে এসিআই, ঢাকায় কাজের সুযোগ রোগী পরিবহনের ভোগান্তি কমাতে অ্যাম্বুলেন্স পুল গঠনের পরিকল্পনা করছে সরকার ঢাকায় তিন দিনব্যাপী পর্যটন মেলা শুরু বৃহস্পতিবার ফেসবুক লাইভে সরকারের সমালোচনা - সেই নারী উদ্যোক্তাকে নিজ জিম্মায় জামিন দিলেন আদালত ক্রসফায়ার বিতর্কে আইজিপি পদে পরিবর্তনের আভাস - নতুন আইজিপি পদে আলোচনায় যারা মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষা ৩১ অক্টোবর থেকে শুরু মা হারালেন চিত্রনায়িকা পপি আঙ্গুলের চোটে মিরপুর টেস্ট থেকে ছিটকে গেলেন মুশফিক
advertisement
সারাদেশ

সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় বাসচালকসহ নিহত ২, আহত ১০

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার নলকায় যাত্রীবাহী বাসে পণ্যবাহী ট্রাকের ধাক্কায় বাসচালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।

শুক্রবার (৭ আগস্ট) দিবাগত রাত দেড়টার দিকে যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের নলকা ওভারপাসের নিচে এ দুর্ঘটনা ঘটে। তবে নিহত ও আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

যমুনা সেতু পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) রঞ্জন দেবনাথ জানান, দিনাজপুর থেকে চট্টগ্রামগামী একটি যাত্রীবাহী বাস নলকা ওভারপাসের নিচ দিয়ে যাচ্ছিল। এ সময় সিরাজগঞ্জ শহর থেকে আসা একটি পণ্যবাহী ট্রাক ওভারপাসে ওঠার সময় বাসটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাসচালকসহ দুইজন নিহত হন। আহত হন আরও অন্তত ১০ জন।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ ও আহতদের উদ্ধার করেন। পরে আহতদের সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

দুর্ঘটনার কারণ ও নিহত-আহতদের পরিচয় নিশ্চিত করতে সংশ্লিষ্টরা কাজ করছেন।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ