মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
মমেক হাসপাতালে ডেঙ্গুতে আরও এক তরুণের মৃত্যু শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের কার্যক্রম শুরু ১৬ ডিসেম্বর ঢাকাকে লোডশেডিংমুক্ত রাখার নীতি থেকে সরে এসেছে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা জমির নামজারিতে নতুন কি কি পরিবর্তন এলো, জেনে নিন কুমিল্লায় মেডিকেল কলেজ শিক্ষার্থীদের বাস খাদে, আহত ২০ ২০২৮ সালের মধ্যে পুঁজিবাজারে ডেরিভেটিভ চালুর লক্ষ্য ডিএসই’র সায়হাম টেক্সটাইলের ক্রেডিট রেটিং সম্পন্ন শিবপুরে সবজির চারা বিক্রিতে ভাগ্য ঘুরছে কৃষকদের সংসদে জ্বালানি প্রতিমন্ত্রী - ২০৩০ সালের মধ্যে জ্বালানি সংকট সমাধানে কাজ করছে সরকার বন্ধ নয়, ডিজিটাল নিবন্ধন ও কিউআর কোডের আওতায় আসছে ব্যাটারিচালিত অটোরিকশা
advertisement
সারাদেশ

নান্দাইলে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে স্কুলছাত্র নিহত

ময়মনসিংহের নান্দাইলে সড়কে শুকাতে দেয়া বোরো ধানের খড়ের আঁটির মধ্যে পিছলে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মোঃ শুভ মিয়া (১৪) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে।

রোববার (১০ মে )রাত ৯টার দিকে নান্দাইল উপজেলার কানুরামপুর-ত্রিশাল সড়কের চরশ্রীরামপুর এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

নিহত মোঃ শুভ মিয়া কেন্দুয়া উপজেলার কমলপুর গ্রামের রিপন মিয়ার ছেলে। সে স্থানীয় একটি শিক্ষাপ্রতিষ্ঠানের অষ্টম শ্রেণির ছাত্র। এ ঘটনায় শুভ মামা মোটরসাইকেলচালক পরশ (১৫) নামে এক এসএসসি পরীক্ষার্থী গুরুতর আহত হয়েছে। পরশ কেন্দুয়ার সাউগলি এলাকার হাবিবুর রহমানের ছেলে।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে নেত্রকোনার কেন্দুয়া থেকে ময়মনসিংহের ভালুকা হাবিব বাইক কেয়ার নামে এক দোকানে মোটরসাইকেল কিনতে আসে পরশ ও শুভ। সেখান থেকে প্রায় দেড় লাখ টাকায় পুরোনো মোটরসাইকেল কেনে পরশ মিয়া। মোটরসাইকেলটি নিয়ে সন্ধ্যায় শুভ মিয়া ও পরশ মিয়া ভালুকা থেকে কেন্দুয়ায় রওনা দেয়। যাওয়ার পথে কানুরামপুর-ত্রিশাল সড়কের চরশ্রীরামপুর এলাকায় সড়কের পাশে বোরো ধানের খড়ের আঁটির মধ্যে পিছলে তাদের মোটরসাইকেল দুমড়েমুচড়ে যায়। এ সময় মোটরসাইকেলচালক পরশ মিয়া ও পেছনে থাকা শুভ মিয়া ছিটকে পড়ে যায়। স্থানীয় এক পথচারী ও সিএনজিচালিত অটোরিকশাচালক তাদের উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। পরে সেখানে শুভ মিয়া মারা যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম।

সর্বশেষ পাওয়া সংবাদ