মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
মমেক হাসপাতালে ডেঙ্গুতে আরও এক তরুণের মৃত্যু শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের কার্যক্রম শুরু ১৬ ডিসেম্বর ঢাকাকে লোডশেডিংমুক্ত রাখার নীতি থেকে সরে এসেছে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা জমির নামজারিতে নতুন কি কি পরিবর্তন এলো, জেনে নিন কুমিল্লায় মেডিকেল কলেজ শিক্ষার্থীদের বাস খাদে, আহত ২০ ২০২৮ সালের মধ্যে পুঁজিবাজারে ডেরিভেটিভ চালুর লক্ষ্য ডিএসই’র সায়হাম টেক্সটাইলের ক্রেডিট রেটিং সম্পন্ন শিবপুরে সবজির চারা বিক্রিতে ভাগ্য ঘুরছে কৃষকদের সংসদে জ্বালানি প্রতিমন্ত্রী - ২০৩০ সালের মধ্যে জ্বালানি সংকট সমাধানে কাজ করছে সরকার বন্ধ নয়, ডিজিটাল নিবন্ধন ও কিউআর কোডের আওতায় আসছে ব্যাটারিচালিত অটোরিকশা
advertisement
সারাদেশ

ঘরে ঢুকে বৃদ্ধকে কুপিয়ে হত্যা, স্ত্রী আহত

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় ঘরে ঢুকে ঘুমন্ত এক বৃদ্ধকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় তার স্ত্রী গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রোববার (১০ মে) রাতে উপজেলার লাহিড়ী মোহনপুর ইউনিয়নের দত্তপাড়া এলংজানি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি সোবহান প্রামানিক (৭০) স্থানীয় একটি দুগ্ধ সমিতির সাবেক ম্যানেজার ছিলেন। আহত তার স্ত্রী শেফালী খাতুনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, রাতের কোনো এক সময় নিজ বাড়িতে ঘুমিয়ে ছিলেন সোবহান প্রামানিক ও তার স্ত্রী। এ সময় দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে ঘটনাস্থলেই সোবহান প্রামানিকের মৃত্যু হয়। হামলার সময় তার স্ত্রী শেফালী খাতুনও গুরুতর আহত হন। হামলাকারীরা ঘটনার পর দ্রুত স্থান ত্যাগ করে।

ঘটনার পর স্থানীয়দের সন্দেহের ভিত্তিতে একই গ্রামের হায়দুল ইসলাম (৫০) নামের একজনকে আটক করে উল্লাপাড়া মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। তিনি ওই গ্রামের ইসমাইলের ছেলে বলে জানা গেছে।

পুলিশ জানায়, খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় আটক ব্যক্তির সম্পৃক্ততা রয়েছে কি না তা যাচাই করা হচ্ছে এবং ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।

স্থানীয়দের বরাতে জানা যায়, এলাকায় একটি খাস পুকুরকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে মোল্লা বংশ ও প্রামাণিক বংশের মধ্যে বিরোধ চলছিল। প্রায় দুই বছর আগে একই বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে একটি পরিবারের বাবা ও ছেলের মৃত্যুর ঘটনাও ঘটে। পূর্ব বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোক্তারুজ্জামান জানান, ঘটনার বিষয়ে তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে। ঘটনাটির প্রকৃত কারণ উদঘাটন করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

সর্বশেষ পাওয়া সংবাদ